ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাটে খাদের পানিতে ডুবে তাসফিয়া আক্তার(৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুটি স্থানীয় ব্যবসায়ী মনজুর হকের কনিষ্ঠ কন্যা।রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে খেলা করার সময় সবার অগোচরে একটি খাদের পানিতে পড়ে যায় শিশুটি। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের খাদের পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।