ফটিকছড়ি প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বুধবার সন্ধ্যায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় ডাকবাংলো সড়কস্থ ক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি এস এম মোরশেদ মুন্নার সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু এখলাছ ঝিনুকের সঞ্চালনায় বক্তব্য দেন, ফখরুল ইসলাম চৌধুরী, দৌলত শওকত, এমরান ফরহাদ, নাছির উদ্দীন, সাইফুর রহমান সোহান, আনোয়ার হোসেন ফরিদ, আহমেদ এরশাদ খোকন, এম. জুনায়েদ, মোস্তফা কামরুল, নাজিম উদ্দিন শাহনেওয়াজ, ফজলুল করিম, আব্দুল কাদের ও মোঃ তারেক।