পবিত্র রমজান মাস উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে অনার্স স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্থানীয় সানাই কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে মিলনমেলার আবহ তৈরি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ আকবার আলী আহসান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন সভাপতি আজাদ মো. ইয়াকুব আলী এবং উপদেষ্টা সুজাউদ্দৌলা সুজা। সভাপতিত্ব করেন এসএম জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রাকিবুল হাসান। দোয়া পরিচালনা করেন কাজিয়াকান্দা কামিল মাদরাসার অধ্যক্ষ ও খতিব মাওলানা জয়নাল আবেদীন।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ ফুলপুর সরকারি কলেজ, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ, ফুলপুর আইডিয়াল কলেজ, কাজিয়াকান্দা কামিল মাদরাসা ও ফুলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়-এর শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের উপদেষ্টা আজিজুর রহমান, ড. মুহাম্মদ আশিক বিল্লাহ, মোহাম্মদ হজরত আলী, সাইফুল ইসলাম শেখ, আমিনুল ইসলাম, আশিকুর রহমান, ফারুক আহমেদ, শামীম আজাদ পরাগ ও রবিন ফেরদৌস তালুকদারসহ সাবেক সভাপতি আফজাল হোসেন, ওবায়দুল হক, তরিকুল ইসলাম, শিপন মিয়া, রেফাজ উদ্দিন খান এবং বর্তমান কমিটির সহসভাপতি গোলাম মোহাম্মদ নিশাত ও সাংগঠনিক সম্পাদক এসএম কাউসার উপস্থিত ছিলেন।
প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক আকবর আলী আহসান বলেন, “খাওয়াটা মুখ্য নয়, বরং আল্লাহর রহমতে সবাই একত্র হয়ে ইফতার করতে পারাটাই বড় পাওয়া। সদ্য প্রয়াত উপদেষ্টাদের পিতামাতা ও সকলের মা-বাবা, আত্মীয়-স্বজনের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে।” তিনি আয়োজনে সহযোগিতাকারীদের ধন্যবাদ জানান।
মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে সবাই একসঙ্গে ইফতার করেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আয়োজকরা জানান, এ ইফতার মাহফিল শুধু আনুষ্ঠানিকতা নয়; বরং পারস্পরিক ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও হৃদ্যতার বন্ধন আরও সুদৃঢ় করার এক তাৎপর্যপূর্ণ প্রয়াস।