বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা

বগুড়ার শিবগঞ্জে ১৪ ঘন্টার ব্যাবধানে দুটি হত্যাকান্ড এবং সড়ক দূর্ঘটনায় নিহত-১

রতন রায় ( বগুড়া) প্রতিনিধি
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৫:৫৬ অপরাহ্ন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ১৪ ঘন্টার ব্যাবধানে দুটি হত্যা কান্ডের ঘটনা ঘটেছে। এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (৪ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার ময়দানহাটা ইউনিয়নের মহব্বত নন্দীপুর গ্রামে নিজের ঘরে শাহানাজ বেগম (৭০) নামের অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শাহানাজ বেগম ওই এলাকার মৃত আবুল খালেকের স্ত্রী। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার ছিলেন। এলাকাবাসীসূত্রে জানাযায়

নিহত ব্যক্তির ছেলে মাহমুদুল হাসান সজিব স্থানীয় বাজারে ওয়ালটনের শোরুম পরিচালনা করেন। বাসায় তাঁর মা এবং স্ত্রী ছিলেন। সন্ধ্যার পর থেকে এলাকায় বিদ্যুৎ ছিল না। রাত ৮টার দিকে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে মাহমুদুরেে স্ত্রীর কক্ষ বাইরে থেকে আটকে দেয়। পাশের কক্ষ থেকে শাশুড়ির চিৎকার শুনে তাঁর স্বামীকে ফোন দিলে স্বামী ( মাহমুদুল)
স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে বাড়িতে গিয়ে দেখতে পান, মা শাহনাজ বেগমের গলায় ছুরিকাঘাত করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনার মাত্র কয়েক ঘন্টার ব্যাবধানে পারিবারিক দ্বন্দ্বে নদদের হাতে মমেনা বেগম (৭০) নামের এক বৃদ্ধার খুনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রবিবার ( ৫ এপ্রিল) সকালে উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মোমেনা খাতুন একই গ্রামের বাসিন্দা বাবু সরকারের স্ত্রী। নিহতের মেয়ে শেফালী বলেন, “আমার ফুফু তানজিলার সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব জেরে আজ সকালে আমার সাথে বাকবিতণ্ডা ও মারামারি শুরু হয়। একপর্যায়ে আমার মা এগিয়ে আসলে ফুফু তানজিলা, ফুফাতো ভাই জেলাল ও জেলালের স্ত্রী স্বপ্না মাকে বেধড়ক মারপিট করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মা মারা যান।”

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন “খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। মরদেহ মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
অপরদিকে শিবগঞ্জ থানাধীন মোকামতলা রংপুর-ঢাকা মহাসড়কে রংপুরগামী লেনে পাকা রাস্তার উপর রাত্রী অনুমান ০৪.২০ ঘটিকার সময় একটি অজ্ঞাতনামা ট্রাক পিছনে ধাক্কা দিলে একটি পিকআপ যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো-ন-২০-৬৬৩৮ এর হেলপার মোঃ রাকিব হাসান (১৭), মোঃ আব্দুল হালিম, সাং-বৃ-কুষ্টিয়া, ডাকঘর-কামারপাড়া, থানাঃ-শাজাহাপুর, জেলা-বগুড়া, সজোরে ধাক্কা দিলে গুরুত্বর আঘাত প্রাপ্ত হয়ে নিহত হয়।


এই বিভাগের আরো খবর