মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

বদলাচ্ছে আবহাওয়া, জ্বর-সর্দি-কাশি হলে কী করবেন?

অনলাইন ডেস্ক :
রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন লাইফস্টাইল ডেস্ক : শীত শেষে প্রকৃতিতে আসি আসি করছে গরম। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে সকলেরই নানাবিধ শারীরিক সমস্যা দেখা দেয়। হাঁচি, কাশি, জ্বরের পাশাপাশি মাথা যন্ত্রণাসহ নানান উপসর্গ থাকে। এই সময়ে শিশু থেকে বৃদ্ধ সকলেই জ্বর সর্দি কাশি কিংবা নানাবিধ শারীরিক সমস্যায় ভোগেন। সাধারণ আবহাওয়া পরিবর্তনের কারণে এই সমস্ত রোগ অসুখ দেখা যায়। এই শারীরিক অসুস্থতা থেকে কীভাবে পরিত্রান মিলবে, কী সাবধানতা অবলম্বন করতে হবে? বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া পরিবর্তনে সর্দি-কাশি এড়াতে আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। সেজন্য করতে হবে কিছু কাজ। চলুন জেনে নেয়া যাক করণীয়-

দুইবার গার্গল করুন :
গার্গল করার এই অভ্যাস আপনাকে সর্দি-কাশি থেকে দূরে থাকতে সাহায্য করবে। সকালে এবং রাতে ঘুমানোর আগে হালকা গরম পানিতে এক চিমটি লবণ মিশিয়ে গার্গল করুন। এভাবে অভ্যাস করলে সর্দি-কাশিতে আর ভুগতে হবে না।

ভেষজ ওষুধ খান:
সর্দি-কাশি থেকে মুক্তি পেতে চাইলে কেমিক্যালযুক্ত ওষুধের বদলে ভেষজ ওষুধ খাওয়ার চেষ্টা করুন। এতে কোনো পার্শ্ব-প্রতিক্রিয়া ছাড়াই সুস্থ থাকা সহজ হবে। আদা, লবঙ্গ, পুদিনা পাতা, তুলসী পাতা ইত্যাদির চা খেলেও মিলবে উপকার।

গরম পানি পান করুন:
সর্দি-কাশির সমস্যা এড়াতে ঠান্ডা পানির বদলে নিয়মিত গরম পানি পান করার অভ্যাস করুন। এতে হজমশক্তি ভালো হওয়ার পাশাপাশি সর্দি-কাশি, গলাব্যথা ইত্যাদি ধরনের সমস্যাও দূর হবে। তবে উত্তপ্ত গরম পানি পান করা যাবে না, পান করতে হবেহালকা গরম পানি।

নারিকেল তেল ব্যবহার করুন:
আমাদের চুল সুন্দর রাখার জন্য নারিকেল তেলের উপকারিতার কথা অনেকেই জানেন। কিন্তু আপনি কি জানেন, এই তেল আমাদের সর্দি-কাশি দূর করার জন্যও কার্যকরী? আপনি যদি ঘুমানোর আগে কানে এবং নাকে নারিকেল তেল লাগিয়ে ঘুমান তাহলে সর্দি-কাশির মতো সমস্যায় উপকার পাবেন।

ভিটামিন এ এবং সি সাপ্লিমেন্ট:
সর্দি-কাশি দূর করতে ভিটামিন এ এবং সি সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন। কারণ বিশেষজ্ঞরা বলছেন, ভিটামিন এ এবং সি এর আমাদের অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই দুই ভিটামিনের সাপ্লিমেন্ট খেতে পারেন।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর