শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
ড্রেনে বর্জ্যের স্তূপ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় অচল মাওনা চৌরাস্তা চাঁপাইনবাবগঞ্জে আম মেলা শেষ ফল মেলা উদ্বোধন নামোশংকরবাটী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া হোমনায় গরীব-অসহায় দুঃস্থ মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি সেলিম ভূঁইয়া সালথায় বিয়ের চার মাসের মাথায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাটহাজারীতে বোনের বিয়ের আনন্দের সময় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিস্মরণীয় নেতা : সরোয়ার আলমগীর আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৮ হাজার ফলজ গাছের চারা বিতরণ পাইকগাছায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট “লোনাপানি” কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ “কারাতে চ্যাম্পিয়নশিপ-২৬” এ সাংবাদিক কন্যার স্বর্ন জয় শাহজাদপুরের আ..লীগের আইন সম্পাদক শাহ জালাল গ্রেফতার আনোয়ারা-কর্ণফুলীতে রংমিস্ত্রী শ্রমিক কল্যাণ এসোসিয়েশনের উদ্বোধন ২৪ ঘণ্টার মধ্যে হত্যা রহস্য উদ্ঘাটন: স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার পেলেন আনোয়ারা থানার এসআই শিমুল নবীনগরে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন চিলমারির থানাহাট ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল আলোচনায় শীর্ষে সালথায় মারামারীর ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবী এলাকাবাসীর আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ট্রাফিক বিভাগের অভিযান: ৪ অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ গজারিয়ায় আধুনিক মার্কেট ভবন উদ্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে অতিথি সাইফুল বারী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি লিটন আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্যোগ সহায়তা ও সামাজিক সুরক্ষায় বিএনপি সরকারের মানবিক উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী সালথায় মাদকের বিরুদ্ধে রাস্তায় নেমেছে গ্রামবাসী মতলব উত্তরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই যুবকের অকাল মৃত্যু,ফরিদপুরে দাফন মালয়েশিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের বৈধকরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ওয়াদুদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি প্রমাণিত দল, যারা দুর্নীতির সাথে জড়িত নয়: আলহাজ্ব শামীম সাঈদী

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৭:৫৭ অপরাহ্ন

আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সুযোগ্য উত্তরসুরী আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী বলেছেন,সকলেই চুরি করে,দুর্নীতির সাথে জড়িত,কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি প্রমাণিত দল যারা দুর্নীতির সাথে জড়িত নয়, এ দল অন্যায় করে না, অন্যায়কে প্রশ্রয় দেয় না এবং এক আল্লাহকে ছাড়া দুনিয়ার কোন শক্তিকে ভয় পায় না।

আজ সোমবার (১৩ অক্টোবর) বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে স্থানীয় ধাওয়া বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্রে ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকেই ইসলাম এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই রাজনীতি করে আসছে। আজ পরিবেশ হয়েছে গোটা বাংলাদেশে ইসলামের জোয়ার এসেছে,বাংলাদেশের মানুষ এখন ইসলামি শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়, সুশাসন দেখতে চায়,দুর্নীতি চাঁদাবাজ দেখতে চায় না।
তিনি আরো বলেন কোরআনের পাখি আল্লামা সাইডে কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, আমরা তাকে আর কখনোই ফিরে পাবো না তবে তার চোখের পানির প্রতিশোধ নিব,স্বৈরাচার আমাদের উপরে যেভাবে মামলা হামলা জুলুম নির্যাতন চালিয়েছে আমরা সেভাবে তাদের উপর মামলা হামলা নির্যাতন করে প্রতিশোধ নিতে চাই না। আমার পিতা আল্লামা সাঈদী ৫০ বছর ধরে কুরআনের কথা বলার আপরাধে তাঁকে হাসপাতালে নিয়ে পরিকল্পিত ভাবে। হত্যা করা হয়েছে।

এ সময় তিনি আরো বলেন, কোন কারণ ছাড়াই আমরা অসংখ্য মামলার আসামি হয়েছি,জামায়াতে ইসলামী করার কারণে আমরা রাজাকার হয়েছি, শুধুমাত্র কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য আমরা জঙ্গি হয়েছি, এগুলো আপনাদের মনে রাখতে হবে। সাধারণ মানুষের মাথার ঘাম পায়ে ফেলা ২৮ লক্ষ কোটি ,শেয়ার বাজার ও ৩৮ টি ব্যাংক ডাকাতি করে টাকা নিয়ে কানাডায় বেগম পাড়া তৈরি করেছে স্বৈরাচার আওয়ামী লীগ নেতার।
যদি আপনারা চান বাংলাদেশে কুরআনের রাজ প্রতিষ্ঠিত হবে ইসলামী হুকুমত কায়েম হবে তাহলে আর বসে থাকার সুযোগ নেই ইসলামের পক্ষে কাজ করতে হবে, সামনে কঠিন দিন অপেক্ষা করছে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ হতে হবে।

ধাওয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ নাসির উদ্দিন আলবানী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সহকারী সেক্রেটারী মাওঃ সিদ্দিকুল ইসলাম খন্দকার,পিরোজপুর জেলা পেশাজীবী পরিষদের সভাপতি ড. আব্দুল্লাহীল মাহমুদ, উপজেলা জামায়াতের আমির মাওঃ আমীর হোসেনে খান, সেক্রেটারি মাওঃ মোফাজ্জল হোসাইন,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী, শাহ জামাল আলম জোমাদ্দার প্রমুখ।


এই বিভাগের আরো খবর