শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
​ফুলবাড়িয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি কামরুল হাসান মিলন ‎হঠাৎ দুর্গাপুরে পানের দামে ধস: চিন্তায় পড়েছেন পান চাষীরা কালকিনি উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আগারগাঁওয়ে ‘রান ফর আর্থ’, পরিবেশ সুরক্ষায় তরুণদের ব্যতিক্রমী আয়োজন দেড় লাখ টাকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বজলুর রহমান স্পোর্টিং ক্লাব সাধারণ মানুষের স্বার্থে সময়োপযোগী এই বাজেট: সরোয়ার আলমগীর এমপি ফটিকছড়িতে হালদা নদীর উপর “পাঁচ পুকুরিয়া সেতু “এখন দৃশ্যমান আইইবির জব ফেয়ার ও প্রজেক্ট প্রতিযোগিতা চাকরি, দক্ষতা ও শিল্পের চাহিদার সেতুবন্ধনে নতুন উদ্যোগ অর্থনীতির গণতন্ত্রায়ন ও 3R কৌশল : নতুন বাজেটের রাজনৈতিক অর্থনীতি দর্শন মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাতের প্রথম টি-টোয়েন্টি আজ

অনলাইন ডেস্ক :
শনিবার, ১৭ মে, ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : হুটহাট সংযুক্ত আরব আমিরাতকে দুই টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দল যাবে পাকিস্তানে। পাঁচ টি-টোয়েন্টি খেলতে। তার আগে পরিকল্পনা হলো দুবাইয়ে ক‌্যাম্প করবে। সঙ্গে দুইটি ম‌্যাচও খেলবে। নিজেদের মধ‌্যে ম‌্যাচ খেলার পরিবর্তে স্বাগতিক দলকেই প্রস্তাব দেয় বাংলাদেশ।

আইসিসির সহযোগী দেশটিও সুযোগ লুফে নেয়। দুই দলের প্রথম টি-টোয়েন্টি ম‌্যাচ আজ শনিবার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম‌্যাচ।

ক্রিকেটের বহু ঐতিহাসিক ঘটনা ও ম্যাচের সাক্ষী হয়ে থাকা সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের ২০ ওভারের ক্রিকেটের এই সিরিজটি অনুষ্ঠিত হবে। এই সিরিজের স্পন্সর ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ। এবারের সিরিজের নামকরণ করা হয়েছে ‘ওয়ালটন ইউএই বনাম বাংলাদেশ টি২০ সিরিজ ২০২৫।’ ১৯ মে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি ম‌্যাচ।

দুই দল এর আগে তিন ম‌্যাচে মুখোমুখি হয়েছে। ২০১৬ এশিয়া কাপে ঢাকায় প্রথমবারের দেখায় সংযুক্ত আরব আমিরাতকে বাংলাদেশ খুব সহজেই হারায়। এরপর ২০২২ সালে বাংলাদেশ একটি দ্বিপক্ষীয় সিরিজ খেলে তাদের বিপক্ষে। দুবাইয়ে অনুষ্ঠিত হওয়া দুটি ম‌্যাচেও বাংলাদেশ জিতেছে। দুই দল দ্বিতীয়বার দ্বিপক্ষীয় সিরিজ খেলার অপেক্ষায়।

এই সিরিজ দিয়ে নতুন পথ চলা শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলেরও। বাংলাদেশ পাকাপাকিভাবে নতুন টি-টোয়েন্টি অধিনায়কের নেতৃত্বে খেলতে নামতে যাচ্ছে। নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়ার পর বিসিবি অপেক্ষায় ছিল নতুন অধিনায়ক নির্বাচন করার। চার মাস অপেক্ষার পর বিসিবি লিটন দাসকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে।

এর আগে লিটন দলকে নেতৃত্ব দিয়েছেন। অধিনায়কত্ব তার কাছে নতুন নয়। তবে পাকাপাকিভাবে অধিনায়কত্ব পাওয়ায় নিজের ক‌্যানভাসকে বড় করে দেখছেন তিনি। ইতিবাচক থেকে নতুন দায়িত্বকে সুযোগ হিসেবে নিতে চান তিনি,

“চাপের কিছু নেই। অধিনায়ক যখন ছিলাম না, তখনও খারাপ করেছি। এখনও এমন না যে, অধিনায়ক হলে আবার খারাপ করব। এটা বাড়তি সুবিধা হতেও পারে। যেহেতু একটা নতুন সুযোগ এসেছে… সবাই বিশ্বাস করি, যে ইতিবাচকভাবে চিন্তা করে তার এক-দুই দিন পর হলেও ফল আসে। আমি ওই জায়গায় আছি। চেষ্টা করব ইতিবাচকভাবে চিন্তা করার যেন ফলটা আমার দিকে নিয়ে আসতে পারি।”

লিটন কুমার দাসের নেতৃত্বের মেয়াদ আগামী বিশ্বকাপ পর্যন্ত। তার দৃষ্টিও এখন সেই আসরেই, “স্বাভাবিকভাবেই এটা (লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব) ইতিবাচক বিষয়। কারণ আপনি যখন লম্বা সময়ের জন্য সুযোগ পাবেন, অনেক কিছু চিন্তা করতে পারবেন। এখন দেখার বিষয়, এই সময়ের মধ্যে আমি দলটা কতটুকু গুছিয়ে নিতে পারি। আমিও অনেক আশাবাদী এটা নিয়ে যে, দীর্ঘমেয়াদি একটা চিন্তা থাকবে। আমার হাতে যে ক্রিকেটাররা আছে, (বিশ্বকাপে) আমরা ভালো কিছুই উপহার দিতে পারব।”

এর আগে ৪ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া লিটনের নতুন শুরুটা কেমন করেন সেটাই দেখার।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর