বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু ফরিদা খানম ঢাকার নতুন ডিসি ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন নান্দাইলে সরকারি হালটের রাস্তা দখল জনসাধারণের চরম দুর্ভোগ সালথায় অপ-প্রচারের প্রতিবাদে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন কাউখালীতে তারুণ্যের উৎসব ও নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সুস্থ প্রজন্ম গঠনে জিংক সমৃদ্ধ খাদ্য গ্রহণ বিষয়ে স্কুল শিক্ষার্থীদের নিয়ে সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত নান্দাইলে মামলা তুলে না নেওয়ায় কৃষকের পাকা ধান লুটের অভিযোগ ৪২ বছর নদীতে মাছ ধরেও ভাগ্যের পরিবর্তন হয়নি রহম আলির পাইকগাছায় স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়ম: মানহীন খাবারে স্বাস্থ্য ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা মাদক নির্মুলে আমাদের অবস্থান জিরোটলারেন্স: ফরিদপুরের ডিসি কঠোর নিরাপত্তা ও ব্যাপক উদ্দীপনায় সুনামগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু নালিতাবাড়ীতে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার তামাক কোম্পানির প্রলোভনে বাড়ছে চাষ, ঝুঁকিতে কৃষি ও জনস্বাস্থ্য ঝালকাঠি’র পুত্রবধু শাম্মী আক্তার সংরক্ষিত নারী আসনে মনোনীত, এলাকাজুড়ে উচ্ছ্বাস উদ্দীপনা শ্যামনগরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দ্বিতীয় স্ত্রী পুলিশি হেফাজতে সিরাজগঞ্জের নদীর পাশ থেকে মরদেহ উদ্ধার মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ক্রয় সংক্রান্ত কমিটির সিদ্ধান্ত -জরুরি ভিত্তিতে জ্বালানি তেল কিনবে সরকার আমতলীতে ১২ হাজার ৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেল সার ও বীজ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসো. ময়মনসিংহের সভাপতি সিদ্দিকী ও সাধারণ সম্পাদক চন্দন পাঁচ পলিশ সুপারকে বদলী এসএসসি পরীক্ষা নকলমুক্ত রাখতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে :ইউএনও প্যাশন থেকে প্রফেশন—ওয়েডিং ইভেন্টে দক্ষতা গড়তে প্রশিক্ষণই মূল চাবিকাঠি এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও শুভকামনা জানালেন হাজী আশরাফ উদ্দিন পাইকগাছায় সাংবাদিক ফসিয়ারের নিরব আর্তনাদ : যেন এক নির্মম সময়ের গল্প ! ঘাটাইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে আস্থা তৈরি করবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৬ জুন, ২০২৪, ৮:১৩ অপরাহ্ন

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের ক্ষেত্রে জনগণের আস্থা তৈরি করবে।

বুধবার সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাথে আওতাধীন দপ্তর-সংস্থার ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) সৈয়দা সালমা জাফরীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আজিজুল ইসলাম। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থা প্রধানগণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এবং মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)সহ ১৩ টি দপ্তর-সংস্থার পক্ষে সংশ্লিষ্ট দপ্তর-সংস্থা প্রধানগণ চুক্তিতে স্বাক্ষর করেন।

বাসস’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ সংস্থার পক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে স্বাক্ষর করেন। তথ্য প্রতিমন্ত্রী বলেন, সুশাসনের ক্ষেত্রেও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অবদান রাখবে। এ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এক ধরণের প্রতিশ্রুতি বা অঙ্গীকার প্রকাশ করা হচ্ছে। এর মাধ্যমে দালিলিক প্রমাণ থাকছে। এ বিষয়গুলো আরো জবাবদিহিতা নিশ্চিত করবে।

তিনি বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তির বিষয়গুলো তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে প্রচার করে আমরা বাইরে নিয়ে আসতে চাই। সুশাসনের বিষয়ে সরকারের পদক্ষেপগুলো আরো বেশি জনসাধারণকে জানানো দরকার। তাহলে সাধারণ মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হবে যে, সরকার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য এ প্রক্রিয়াগুলো শুরু করেছে।

সভাপতির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, জনগণের কাছে সরকারের একটা প্রতিশ্রুতি আছে, সেটি হল নির্বাচনী ইশতেহার। আগামী পাঁচ বছর দপ্তর-সংস্থা যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি করবে, সেটিতে নিশ্চয়ই এ ইশতেহার মূল্যায়ন করা হবে।

এছাড়া এসডিজি, প্রেক্ষিত পরিকল্পনা, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রতিফলন বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে থাকবে। সরকারি কর্মসূচিগুলো বাইরে ফোকাস করা, জানান দেওয়া, মানুষের সচেতনতা তৈরি করা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বড় দায়িত্ব। বার্ষিক কর্মসম্পাদনের মাধ্যমে এ দায়িত্ব সুচারুরূপে পালন করতে হবে।


এই বিভাগের আরো খবর