রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাকের ধাক্কায় গুরতর আহত, পা হারালেন শেরপুরের যুবক মতলব উত্তরের শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া সাতক্ষীরায় সুজনের জেলা কমিটি গঠন, সভাপতি পবিত্র মোহন দাস ও সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক যুদ্ধ গড়ে তোলার আহ্বান প্রিন্সের শুধু খেলাধুলা করলেই চলবেনা, পড়াশোনাও করতে হবে : প্রধানমন্ত্রী হাইকোর্টে জামিন পেলেও মুক্তি মেলেনি সাংবাদিক আজহার আলী সরকারের, ‘শ্যোন অ্যারেস্ট’-এ ফের কারাগারে ৩৮ বছরের পুরোনো সেতু দেবে গিয়ে বন্ধ যোগাযোগ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ মতলব উত্তরের এখলাছপুরে রোগমুক্তি ও কল্যাণ কামনায় শীতলা মায়ের পূজা পালিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ ড্রেনে বর্জ্যের স্তূপ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় অচল মাওনা চৌরাস্তা চাঁপাইনবাবগঞ্জে আম মেলা শেষ ফল মেলা উদ্বোধন নামোশংকরবাটী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া হোমনায় গরীব-অসহায় দুঃস্থ মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি সেলিম ভূঁইয়া সালথায় বিয়ের চার মাসের মাথায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাটহাজারীতে বোনের বিয়ের আনন্দের সময় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিস্মরণীয় নেতা : সরোয়ার আলমগীর আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৮ হাজার ফলজ গাছের চারা বিতরণ পাইকগাছায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট “লোনাপানি” কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ “কারাতে চ্যাম্পিয়নশিপ-২৬” এ সাংবাদিক কন্যার স্বর্ন জয় শাহজাদপুরের আ..লীগের আইন সম্পাদক শাহ জালাল গ্রেফতার আনোয়ারা-কর্ণফুলীতে রংমিস্ত্রী শ্রমিক কল্যাণ এসোসিয়েশনের উদ্বোধন ২৪ ঘণ্টার মধ্যে হত্যা রহস্য উদ্ঘাটন: স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার পেলেন আনোয়ারা থানার এসআই শিমুল নবীনগরে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন চিলমারির থানাহাট ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল আলোচনায় শীর্ষে সালথায় মারামারীর ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবী এলাকাবাসীর আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের

বিএসএমএমইউ’তে আন্তজার্তিক শিশু ক্যান্সার দিবস পালিত

অনলাইন ডেস্ক :
সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আজ বর্ণাঢ্য র‌্যালি, বৈজ্ঞানিক সেশন, চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে ‘আন্তজার্তিক শিশু ক্যান্সার দিবস-২০২৫’ পালিত হয়েছে।

এবারের আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিল বিএসএমএমইউ থেকে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা শতাধিক ক্যান্সার বিজয়ী শিশু। এই প্রতিষ্ঠানে চিকিৎসা গ্রহণ করে সুস্থ হয়ে যাওয়া প্রায় পাঁচ শতাধিক শিশু এখন সুস্থ জীবন যাপন করছে। অভিভাবকরা প্রতিষ্ঠানের সার্বিক চিকিৎসা সেবার ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএসএমএমইউ’র শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের উদ্যোগে বের হওয়া র‌্যালির উদ্বোধন করেন বিএসএমএমইউ’র প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার। এসময় তিনি ক্যান্সার রোগে আক্রান্ত শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করতে তাদের জন্য বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন (বিএমটি) চালুর ক্ষেত্রে বর্তমান প্রশাসন থেকে সহায়তা প্রদান ও বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের চিকিৎসা নিশ্চিত করার কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল করিম লিউকেমিয়া চিকিৎসার এডভান্সমেন্ট নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন। এ সময় তিনি উন্নত দেশের চিকিৎসা ব্যবস্থার সাথে বিএসএমএমইউ’র চিকিৎসার একটা তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরেন। আর্লি স্টেজে এবং নিয়মিত চিকিৎসা গ্রহণ করলে আমাদের দেশের বিদ্যমান চিকিৎসা ব্যবস্থা দিয়েই আরও সারভাইভার বৃদ্ধি করা সম্ভব।

বৈজ্ঞানিক সেশনে জানানো হয়, শিশুরাও ক্যান্সারে আক্রান্ত হতে পারে, এটি কোন নতুন রোগ নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, শিশু ক্যান্সার বা চাইল্ডহুড ক্যান্সার বলতে ১৮ বছরের কম বয়সীদের ক্যান্সারে আক্রান্ত হওয়া বোঝায়। প্রতি বছর বিশ্বে প্রায় তিন লাখ শিশু ক্যান্সারে আক্রান্ত হয়। ‘চাইল্ডহুড ক্যান্সারঃ এ সিচুয়েশন অ্যানালাইসিস এন্ড চ্যালেঞ্জ, বাংলাদেশ পার্সপেক্টিভ’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, দেশে প্রতি বছর ৯-১২ হাজার শিশু কিশোর ক্যান্সারে আক্রান্ত হচ্ছে।

অনুষ্ঠানে বিএসএমএমইউ’র উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, শিশু হেমাটোলজি এন্ড অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আনোয়ারুল করিম, অধ্যাপক ডা. এটিএম আতিকুর রহমান, শিশু নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. কানিজ ফাতেমা, অধ্যাপক ডা. গোপেন কুমার কুন্ডু, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন, সহকারী অধ্যাপক ডা. চৌধুরী শামসুল হক কিবরিয়া, সহকারী অধ্যাপক ডা. মোমেনা বেগম এবং শিশু হেমাটোলজি এন্ড অনকোলজি বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, ক্যান্সারে আক্রান্ত শিশু ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর