বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

বিছানায় শুয়ে থেকেই আয় হবে লাখ টাকা

ঢাকা প্রতিদিন রিপোর্ট
রবিবার, ১ অক্টোবর, ২০২৩, ৫:০২ অপরাহ্ন

শুয়ে বসে যদি লাখ লাখ টাকা আয় করা যেত! এমন দিবাস্বপ্ন অনেকেই দেখেন। কাজ করতে ভালো লাগে না। ইচ্ছা করে সারাদিন বিছানায় শুয়ে থাকি, এমন ইচ্ছাধারী যদি আপনি হয়ে থাকে তাহলে এই সুযোগ আপনার জন্য। বিছানায় শুয়ে থেকেই লাখ টাকা আয় করতে পারবেন।

শুয়ে থেকে মোবাইল ব্যবহার করতে পারবেন, সিনেমা দেখতে পারবেন কিংবা বইও পড়তে পারবেন। তবে শর্ত হচ্ছে সারাদিন শুয়ে থাকতে হবে। নির্দিষ্ট সময় পর্যন্ত শুয়ে থাকতে পারলেই মিলবে লাখ টাকা। এমনই এক প্রতিযোগিতার আয়োজন করেছে পূর্ব ইউরোপের মন্টেনিগ্রোর ব্রেজনা নামের এক গ্রামের বাসিন্দারা। সেখানে প্রতিবছর ‘অলসতার উ‍ৎসব’ বা ‘ফেস্টিভাল অফ লেজিনেস’-এর আয়োজন করা হয়।

তবে প্রতিযোগীরা বসতে কিংবা দাঁড়াতে পারবেন না৷ শিরোপা জিততে গেলে ওই প্রতিযোগীর জন্য অনুমোদিত গদিতে শুয়ে কাটাতে হবে। খুব সামান্য হাত পা নাড়ানো চলতে পারে।

প্রতিযোগীরা বই পড়তে পারবেন, মোবাইলে ঘাঁটাঘাঁটিও করতে পারবেন৷ প্রতি আট ঘণ্টায় ১৫ মিনিটের বিরতি দেওয়া হবে।প্রতিযোগীদের স্বাস্থ্যের দিকেও যথেষ্ট নজর দেওয়া হয় এই প্রতিযোগিতায়। যিনি বিজয়ী হবেন তাকে ১ হাজার ইউরো উপহার দেওয়া হবে। যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ১৭ হাজার টাকা।

প্রতিযোগিতায় অংশ নেন ২১ জন প্রতিযোগী। তার মধ্যে এখনো টিকে আছেন মাত্র চারজন। এই প্রতিযোগিতায় যে কেউ অংশ নিতে পারবেন। আগের চেয়ে এই প্রতিযোগিতায় সামান্য কিছু পরিবর্তন আনা হয়েছে। যেমন আগে বিরতি দেওয়া হত না, ফলে এত দীর্ঘ সময় ধরে চলত না প্রতিযোগিতা।

উত্তর মন্টেনিগ্রোর ব্রেজনায় এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে ১২ বছর ধরে। গ্রামবাসীরা মজা করার জন্য এবং আনন্দের জন্যই এই আয়োজন করতেন। তবে তা এতটা জনপ্রিয় হবে তা তারা ভাবেননি। সার্বিয়ার ক্রুসেভ্যাকের একটি ফুটবল ক্লাবের ৩৩ বছর বয়সী মার্কেটিং ম্যানেজার জোভান ক্রানকানিন দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বলেন, এখানে একটি ভালো সময় কাটাতেই আসেন তিনি। উৎসবে অনেক মানুষ আসেন, যা দেখতে তার খুব ভালো লাগে। এছাড়া পুরস্কারের নগদ অর্থও আনন্দ কিছুটা বাড়িয়ে দেয়।


এই বিভাগের আরো খবর