মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

বুকের দুধের রঙ পরিবর্তন হওয়ার কারণ

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১, ২:০৩ অপরাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/breast-milk.jpg

লাইফস্টাইল ডেস্ক : শিশুদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খাদ্য হলো বুকের দুধ। পুষ্টির প্রাথমিক উৎস এটি। শুধু তাই নয়, মায়ের বুকের দুধ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শারীরিক বৃদ্ধিতে সহায়তা করে। বুকের দুধের রঙ সাধারণত হলুদে সাদা, সাদা, ক্রিম বা কিছুটা বাদামি হয়। তবে দুধের রঙ এক দিনেই এমনকি পান করানোর সময়ও পরিবর্তিত হতে পারে।

বিভিন্ন কারণে এটি ঘটে। সবচেয়ে সাধারণ কারণ হলো, খাদ্যাভ্যাস। অর্থাৎ যে রঙের বা ধরনের খাবার খাচ্ছেন তার প্রভাব এখানে পড়তে পারে। স্তনের ভেতরে সামান্য রক্তপাতের কারণেও এর পরিবর্তন হতে পারে। আপনি যদি নতুন মা হয়ে থাকেন এবং পরিবর্তনের কারণগুলো সম্পর্কে সচেতন না হন, তাহলে বিষয়টি নিয়ে সাময়িক আতঙ্কের মুখে পড়তে পারেন। বুকের দুধের রঙ পরিবর্তনের কারণগুলো এখানে তুলে ধরা হলো।

সময়ের সঙ্গে রঙ পরিবর্তন
প্রসবের পরে প্রতিটি পর্যায়ে বুকের দুধের রঙ পরিবর্তন হয়। এই পরিবর্তন সন্তান জন্ম দেওয়ার এক সপ্তাহ বা একদিন পরে ঘটে। বিভিন্ন পর্যায়ে বুকের দুধের রঙের স্বাভাবিক পরিবর্তনগুলো এরকম হতে পারে:

কলস্ট্রাম: সন্তান জন্মের পরপরই মাতৃ শরীর কলস্ট্রাম বা শালদুধ উৎপন্ন করে। প্রসবের পর প্রথম পাঁচ দিন পর্যন্ত শরীর শালদুধ তৈরি করে। এই দুধ শিশুর জন্য খুবই পুষ্টিকর ও নানা ধরনের রোগপ্রতিরোধ ক্ষমতাগুণ সম্পন্ন। শালদুধ সাধারণত হলুদ বা কমলা রঙের ও ঘন হয়। তবে কখনো কখনো পরিষ্কার, পাতলা এবং জলীয় হতে পারে। শালদুধে উচ্চমাত্রার বিটা ক্যারোটিন থাকায় তা গাঢ় হলুদ বা কমলা রঙের হয়।

ট্রানজিশনাল মিল্ক: প্রসবের এক সপ্তাহ পরে, বেড়ে ওঠা শিশুর চাহিদা মেটাতে শরীর বেশি পরিমাণে বুকের দুধ উৎপন্ন শুরু করে। অর্থাৎ এ সময় শরীর পরিবর্তনশীল দুধ তৈরি করতে শুরু করে। যা শালদুধ এবং পরিপক্ক দুধের মাঝামাঝি পর্যায় হিসেবে পরিচিত। প্রসবের দুই সপ্তাহ পরে এই দুধ স্থায়ী হয় এবং সাধারণত হলুদ বা সাদা রঙের হয়।

ম্যাচিউর মিল্ক: দুই সপ্তাহ পরে, আপনার শরীর ম্যাচিউর বা পরিপক্ক দুধ পর্যায়ে পৌঁছায়। এ সময়ে বুকের দুধে থাকে বাড়তি পরিমাণ ফ্যাট। রঙ পরিবর্তন হতে পারে ফ্যাটের ওপর নির্ভর করে। যা দুই ধরনের-

১. ফরমিল্ক: বুকের দুধ খাওয়ানোর শুরুতে বা পাম্পিংয়ের শুরুতে যে দুধ প্রবাহিত হয়, তা পাতলা এবং কম ফ্যাটযুক্ত উপাদান থাকে। এ পরিপক্ক দুধ পরিষ্কার বা নীল দেখায়।

২. হিন্ডমিল্ক: বুকের দুধ খাওয়ানো শুরুর কিছুক্ষণ পরে দুধে ফ্যাটের পরিমাণ বেড়ে যায় এবং ক্রিমিয়ার হয়ে ওঠে, যাকে হিন্ডমিল্ক বলা হয়। হিন্ডমিল্ক ঘন এবং সাদা বা হলুদ রঙের দেখায়।

রঙ পরিবর্তনের অন্যান্য কারণ
সময়ের সঙ্গে পরিবর্তিত হওয়া ছাড়াও, আপনার খাবার, পানীয় কিংবা ওষুধের ধরনের ওপর নির্ভর করেও দুধের রঙ পরিবর্তিত হতে পারে। এবং তা শিশুর প্রস্রাবের রঙকেও প্রভাবিত করতে পারে।

সবুজ: প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি যেমন শাক, ব্রোকলি এবং ভেষজ খাবার আপনার বুকের দুধকে কিছুটা সবুজ করে তুলতে পারে।

গোলাপী, কমলা বা লাল: লাল বা কমলা রঙের খাবার আপনার বুকের দুধে এই রঙ দিতে পারে। যেমন বেশি পরিমাণে বিটরুট, গাজর বা খাবারের রঙের কারণে এমনটি হতে পারে।

মরিচা বা বাদামী: যদি আপনার বুকের দুধের রঙ বাদামী, মরিচা বা গাঢ় কমলা হয়, তাহলে স্তনের ভেতর রক্তরক্ষণের কারণে এমনটি হতে পারে। আপনার বুকের দুধে অল্প পরিমাণে রক্ত ​​আপনার সন্তানের ক্ষতি করবে না। বেশিরভাগ ক্ষেত্রেই রক্তপাত কয়েকদিনের মধ্যেই চলে যেতে পারে। যদি তা না হয় তাহলে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন।

কখন ডাক্তার দেখাতে হবে?
বেশিরভাগ সময় বুকের দুধের রঙ পরিবর্তন আপনার খাদ্যাভ্যাসের কারণে হতে পারে। সুতরাং এটা নিয়ে চিন্তার কিছু নেই। তবে বুকের দুধের রঙ কালো হলে আপনাকে প্রেসক্রাইব করা ওষুধ সম্পর্কে আপনার ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে।এছাড়াও, লাল এবং গোলাপী দুধের ক্ষেত্রেও আপনার সচেতন হতে হবে। যদি আপনার বুকে লালচে বা গোলাপী বর্ণের দুধ উৎপন্ন হয়, তাহলে তা ব্রেস্ট ইনফেকশনের কারণেও হতে পারে। এক্ষেত্রে আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।


এই বিভাগের আরো খবর