বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫ বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকদের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা *শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কেন্দ্রীয় যুবদলের ১নং সহ-সভাপতি জিয়াউর রহমানকে অভিনন্দন মুক্তাগাছায় বজ্রপাতে কলেজ শিক্ষকের মৃত্যু জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আ. করিম সরকার ফটিকছড়িতে ৪০ বছরের পুরানো সেতু, ঝুঁকি নিয়ে এলাকাবাসীর পারাপার মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি ফটিকছড়ি প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্টিত কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফটিকছড়িতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত- ২০ ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী জ্যৈষ্ঠের প্রচন্ড দাবদাহে পাইকগাছায় বেড়েছে তালশাঁসের কদর সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান জৈন্তাপরে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে আনোয়ারায় ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি

বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার ও রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ন

বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করায় ও তার রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জের শাহজাদপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বাদ মাগরিব পৌরশহরের পাঠানপাড়া মহল্লায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমীর হোসেন সবুজের বাসভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা শাখার ব্যানারে আয়োজিত এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ২৩ বছর কারারুদ্ধ সাবেক ছাত্রদল নেতা ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ, উপজেলা যুবদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও সিরাজগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ- সভাপতি প্রবীণ বিএনপি নেতা মোঃ জয়নাল আবেদীন ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কেএম আরিফ প্রমুখ।এছাড়াও প্রচুর সংখ্যক বিএনপি নেতা ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। পরে আরাফাত রহমান কোকো, প্রফেসর ডাক্তার এম‌ এ মতিন ও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন মানিক মিয়া সহ প্রয়াত বিএনপির নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করেন।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা কামনা করা হয়। সেইসাথে অসুস্থ ও প্রবীণ বিএনপি নেতৃবৃন্দের সুস্থতার জন্য দোয়া করা হয়।


এই বিভাগের আরো খবর