বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫ বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকদের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা *শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কেন্দ্রীয় যুবদলের ১নং সহ-সভাপতি জিয়াউর রহমানকে অভিনন্দন মুক্তাগাছায় বজ্রপাতে কলেজ শিক্ষকের মৃত্যু জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আ. করিম সরকার ফটিকছড়িতে ৪০ বছরের পুরানো সেতু, ঝুঁকি নিয়ে এলাকাবাসীর পারাপার মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি ফটিকছড়ি প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্টিত কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফটিকছড়িতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত- ২০ ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী জ্যৈষ্ঠের প্রচন্ড দাবদাহে পাইকগাছায় বেড়েছে তালশাঁসের কদর সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান জৈন্তাপরে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে আনোয়ারায় ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি

বেলকুচিতে ওসি জাকেরিয়া হোসেন দক্ষতার সহিত অর্জন করেছে সুনাম

আব্দুল আলিম, বেলকুচি (সিরাজগঞ্জ)
শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৬:৩৫ অপরাহ্ন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাবেক সরকার শেখ হাসিনা ৫ই আগষ্ট পালিয়ে দেশ ত্যাগ করার পর থেকেই সারাদেশে ভয়ভীতি আতঙ্ক বিরাজ করছিল এমনকি সাধারণ জনগন ও পুলিশ প্রশাসনের মাঝেও, বিশেষ করে সিরাজগঞ্জ জেলা এনায়েতপুর থানায় অসংখ্য পুলিশের নির্মম মৃত্যুতে পুলিশ প্রশাসন এর কার্যক্রম অনেকটা নরমাল হয়ে পরে।

বেলকুচি থানা এনায়েতেপুর থানার পার্শ্ববর্তি এলাকা হওয়ায় এখানেও প্রশাসনের মাঝে আতংক ও ডিউটির অবনতি দেখা যায়। পরে ২২ই আগষ্ট বেলকুচি থানায় ওসি হিসেবে যোগদান করেন মোঃ জাকেরিয়া হোসেন, তারপর থেকেই বেলকুচির আইন শৃঙ্খলায় উন্নতি লক্ষ্য করা যায়। তার দক্ষতা ও সুশাসনে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বৃহত্তম ধর্ম উৎসব শারদীয় দুর্গা পূজায় আইন শৃঙ্খলা নিরাপত্তা শতভাগ নিরাপদ থাকায় কোন পুজা মন্ডপে কোন প্রকার বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

রাজনৈতিকভাবে কোন দলের মধ্যে বড় ধরনের বিশৃঙ্খলা বা সংঘর্ষের ঘটনাও ঘটেনি, তার নিজ দক্ষতায় আইন শৃঙ্খলা ও দলীয় পরিবেশ এখন শান্ত সুষ্ঠু মনোরম। বেলকুচিতে বর্তমানে নেই কোন গন্ডগোল সরকার বিরোধী মিছিল মিটিং রাস্তা অবরোধ অন্যায় অত্যাচার লুটতারাজ চাঁদাবাজি ডাকাতি গুমখুন জালাও পোড়ায় এধরনের কোন ঘটনাও ঘটেনি। তার নির্দেশনায় যাবতীয় অপ্রীতিকর ঘটনা দমন করতে প্রশাসন সজাগ ও সতর্কাবস্থানে, এক কথায় বলা যায় বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন ইতিমধ্যে তার কর্মঠ পরিশ্রম ও স্বদ্যব্যবহারে বেলকুচির জনগণের প্রতি বিশ্বাসতার আস্থা তৈরি করে নিয়েছে।

বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন এর সাথে আলাপচারিতায় বেলকুচির আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সাংবাদিক এর এক প্রশ্নের জওয়াবে তিনি বলেন, আপনারা অবশ্যই জানেন ৫ই আগষ্টের পর দেশ হঠাৎ থমকে যায়, ছাত্র আন্দোলনে ছাত্র ছাত্রী ও সাধারণ জনগনের প্রাণহানির পাশাপাশি অনেক প্রশাসনেরও প্রাণহানি হয় এতে প্রশাসনের মাঝে আতংক ও সংকট হয়ে দাড়ায়, আমি যখন এই বেলকুচি থানায় ওসি হিসেবে যোগদান করি তখন সারা দেশের ন্যায় এখানেও আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই অবনতি ছিল, এনায়েতপুর থানার নির্মম ঘটনায় পুলিশ প্রশাসনের মাঝে একটা ভয়ভীতি কাজ করতো, অনেকেই থানার বাহিরে যেতে সংকোচ করতো, এমতাবস্থায় তাদের সবাইকে নিয়ে মিটিং ডেকে সবাইকে সৎ সাহস দিয়ে ভয়ের আবেগ বাদ দিয়ে ন্যায়ের বিবেক নিয়ে কাজ করার আহবান জানাই, তখন থেকেই আমার নেতৃত্বে থানার সকল প্রশাসন জনগণের মাঝে মানবসেবায় নিয়োজিত।

এখন আর সেই ভয়ভীতি নেই সারা দেশের ন্যায় বেলকুচিতেও আর কোন সমস্যা নেই, তবে আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করলে বেলকুচিতে কোন প্রকার চাঁদাবাজি অন্যায় অত্যাচার গুমখুন লুটতরাজ মাদক নির্মূল বাল্য বিবাহ বন্ধ সহ সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে সতর্কাবস্থানে থাকবে বেলকুচি পুলিশ প্রশাসন।


এই বিভাগের আরো খবর