বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
নগরকান্দায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা “সামাজিক সুরক্ষা ও প্রবীণবান্ধব বাংলাদেশ গঠনে সমন্বিত জাতীয় নীতিমালার খসড়া প্রস্তাবনা তৈরি কর্মশালা” অনুষ্ঠিত তিতাস নদীতে ভেসে উঠা যুবকের লাশের পরিচয় মিললো, পরিবারের নিকট হস্তান্তর সংসদে কঠোর বার্তা, মাঠে চলছে অবাধ বালু উত্তোলন: দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নতুন করে অভিযোগ শেরপুরে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ -২০২৬ এর শুভ উদ্বোধন ঈদযাত্রায় যমুনাসেতুর ১৩ কি.মি. যানজটের শঙ্কা, জোরালো হচ্ছে দ্বিতীয় যমুনাসেতু নির্মাণের দাবি স্বাধীনতার ৫৪ বছরেও কাঁচা সড়কে লাগেনি উন্নয়নের ছোঁয়া! ভোগান্তিতে সাধারণ মানুষ ঝালকাঠি শহরের ৯ খালের সীমানা পিলার স্থাপন কাজের উদ্বোধন রামিসার হত্যাকারীসহ সকল ধর্ষকের ফাঁসির দাবিতে ভাণ্ডারিয়ায় মানববন্ধন প্রকল্প নিয়ন্ত্রণে ঘাটতিতেই বাড়ে সময় ও ব্যয় আইইবি সেমিনারে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, নবায়নযোগ্য শক্তিতে জোরের আহ্বান কাউখালীতে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত দক্ষিণ বড় বিড়ালজুরি চন্দ্রঘোনায় চর্মরোগ বিষয়ক স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত ওমানে নিহত ৪ ভাইয়ের নিথর মরদেহ নিয়ে লালাগ্রামে শোকের মাতম, পাশাপাশি কবরে দাফন হাটহাজারীতে ভূমিসেবা মেলার উদ্বোধন জাল দলিলের হার বেশি যাচাই ছাড়া নামজারি নয়- ডিসি প্রেমের দ্বন্দ্বে বন্ধু হত্যার রহস্য উদঘাটন, শেরপুরে গ্রেফতার ২ ব্র্যাক ময়মনসিংহে হাসপাতাল প্রতিষ্ঠা করবে : পরিচালক নগরকান্দায় ৯৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও একজনের জেল পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণ করবে বর্তমান সরকার : প্রধানমন্ত্রী কাঁঠালিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতুকে সংবর্ধনা বগুড়ার শিবগঞ্জে শিক্ষার্থীদের মুখে হাসি, পেল নতুন পোশাক নগরকান্দায় শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা ব্র্যাক ময়মনসিংহে হাসপাতাল প্রতিষ্ঠা করবে : পরিচালক কিশোরগঞ্জ মাদক মামলার আসামী আটক নগরকান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কক্সাজার পশুর বাজারগুলোতে এখন সাজ সাজ রব মাঝারি গরুতে নজর ক্রেতাদের চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে আনোয়ারায় ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন

ব্র্যাক ময়মনসিংহে হাসপাতাল প্রতিষ্ঠা করবে : পরিচালক

ময়মনসিংহ ব্যুরো
বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

জনবহুল ময়মনসিংহ বিভাগের প্রান্তিক মানুষের বিশ্বমানের চিকিৎসা দেয়ার লক্ষ্যে একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম সহ সূধী সমাজ।

এর জবাবে ব্র্যাকের পরিচালক মো. লিয়াকত আলী বলেন কর্তৃপক্ষের অনুমোদন স্বাপেক্ষে ময়মনসিংহ বিভাগে হেলথ কেয়ার সেন্টার সহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, আগামী পাঁচ বছরের পরিকল্পনা এবং সমন্বিত উন্নয়ন উদ্যোগের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরেন।

এ ছাড়াও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জন্য এ্যাম্বুলেন্স, দরিদ্রদের চিকিৎসা সহায়তা, বৃদ্ধদের প্রবীণ নিবাস, মাদকাসক্ত যুবকদের জন্য নিরাময় কেন্দ্র স্থাপনের প্রস্তাব করেন।

ময়মনসিংহ বিভাগে ব্র্যাকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
‎ ‎মঙ্গলবার (১৯ মে) জেলা পরিষদ মিলনায়তনে ময়মনসিংহ বিভাগে ব্র্যাকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনেরা এসব বিষয় গুরুত্বসহকারে তুলে ধরেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী বলেন মিজ ফারাহ শাম্মী বলেন, আমরা গর্ব করে বলতে পারি, আমাদের এমন একটি প্রতিষ্ঠান আছে যেটি বাংলাদেশে সুনাম অর্জনের পর বিদেশের মাটিতে কাজ করেও ব্যাপক সুনাম অর্জন করেছে। একজন বাংলাদেশি হিসেবে এটা নিয়ে আমি গর্বিত। তিনি আরও বলেন, সরকারের একার পক্ষে প্রায় ১৮ কোটি মানুষের সেবা দেওয়া খুবই কঠিন কাজ। এ ক্ষেত্রে সরকারের সহায়তায় ব্র্যাক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এসডিজির প্রতিটি লক্ষ্যমাত্রা বাস্তবায়নে ব্র্যাক কিছু না কিছু করছে। তার ফলে আমাদের বাংলাদেশ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে।

এতে বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, রেঞ্জের অতিরিক্ত ডিআইজি রাশিদা বেগম, বিভাগীয় সমাজ সেবা বিভাগের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা, যুব উন্নয়নে উপ- পরিচালক মোঃ হারুন অর রশীদ, জেলা জামায়াতের আমির মোঃ আব্দুল করিম, জামায়াত নেতা মাওলানা মোজাম্মেল হক আকন্দ, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ নজরুল ইসলাম, নিয়ামুল কবির সজল, অমিত রায়, নারী উদ্যোক্তা সৈয়দা সেলিমা আজাদ, রেবেকা সুলতানা প্রমূখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান রোকন ময়মনসিংহের মানুষের কর্মসংস্থান বৃদ্ধিতে আড়ংয়ের একটি ফ্যাক্টরি স্থাপন ও একটি বিদেশি ভাষা শিক্ষা ইনিস্টিটিউট প্রতিষ্ঠার আহ্বান জানান।

জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স বলেন, ব্র্যাক আমাদের সবার জীবনের সঙ্গে কোনো না কোনো ভাবে জড়িয়ে আছে। ব্র্যাকের কর্মসূচি বৃদ্ধির মাধ্যমে তিনি এই জড়িয়ে থাকা আরও বাড়ানোর আহ্বান করেন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উম্মে হাবীবা মীরা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লা আল মামুন প্রমুখ।

ময়মনসিংহ বিভাগে ব্র্যাকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয় ‎‎২০২৫ সালে এক বছরে ময়মনসিংহ বিভাগের প্রতি সাত জন বাসিন্দার মধ্যে একজনের কাছে ব্র্যাকের সেবা পৌঁছেছে। স্বাস্থ্য, শিক্ষা, আর্থিক সেবায় অন্তর্ভুক্তি, দুর্যোগ ও সংকট মোকাবিলা, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন (ওয়াশ), জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, অভিবাসন এবং দক্ষতা উন্নয়নসহ নানাক্ষেত্রে এসব সহায়তা দেওয়া হয়েছে। ধ
‎বিভাগটিতে কর্মরত ব্র্যাকের ৪ হাজার ৮৩০ জন কর্মী এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করছেন, এদের মধ্যে ৫০ শতাংশই নারী। এই বিভাগে সামাজিক উন্নয়ন কর্মসূচির ১৫৮টি কার্যালয় এবং সামাজিক ব্যবসা উদ্যোগের ছয়টি কার্যালয়ের মাধ্যমে এসব কর্মসূচি পরিচালিত হচ্ছে।

এ ছাড়া ময়মনসিংহ বিভাগের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির প্রধান মাসুমা বিল্লাহ।

‎অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করে তাদের বক্তব্য ও মতামত প্রকাশ করেন।


এই বিভাগের আরো খবর