শনিবার, ০২ মে ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদুল আজহা হ্যাপিনেস অফারের পাশাপাশি অপোর নিশ্চিন্ত রিপ্লেসমেন্টের ঘোষণা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ-গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝালকাঠিতে ১১ দলের গণমিছিল সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন আর নেই লম্বা লাইনের দিন শেষ, ফাঁকা পাম্পে অপেক্ষা কর্মচারীদের ফরিদপুরে নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ এর শুভ উদ্বোধন ঠাকুরগাঁওয়ে গানে গানে উদীচীর মে দিবস উদযাপন ১৩ দিন জিম্মিদশার পর বাড়ি ফিরলেন ৬ জেলে ঝালকাঠিতে চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: ডাঃ জিয়াউদ্দিন হায়দার সবাই চাকরিজীবী হতে চায়,উদ্যোক্তা হতে চায় না : সচিব সাখাওয়াত হোসেন জুলাই সনদ ও গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে গণমিছিল ঠাকুরগাঁও নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর উদ্বোধন তৃণমূলের প্রতিভা অন্বেষণে নতুন দিগন্ত: সুনামগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর বর্ণাঢ্য উদ্বোধন মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এমপি শ্যামলের ভান্ডারিয়াতে গোসলের সময় ঝড়ে গাছ ভেঙে বৃদ্ধার মৃত্যু আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা ও ড্রেন নির্মাণে পদক্ষেপ সাড়ে ৩ দশকের পর বাবার হাতে গড়া উপজেলা পরিষদ মসজিদ পুন:নির্মাণের উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম পবিত্র কুরআনের আলোকে জীবন গড়ার আহ্বান জানালেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী কিশোরগঞ্জে ঢেঁড়সের বাম্পার ফলন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে: টুকু গাজীপুর দুই খাল পুনঃখনন উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে স্বস্তির আশা আনোয়ারায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত পাইকগাছায় রেশন ও শিশু কার্ডের নামে দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগ শেরপুরে ২০ বছর পর জমির মালিকানা দাবি; জবরদখলের চেষ্টার অভিযোগ কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির সভাপতি সুজা, সাধারণ সম্পাদক আলমোতাসিন নির্বাচিত কাউখালীতে সন্ধ্যা নদীর ফেরিঘাট রক্ষায় প্রতিরক্ষা বাঁধের উদ্বোধন হাসপাতালের বেডে নিঃসঙ্গ মৃত্যু, মরদেহ নিতে অস্বীকৃতি পরিবারে নবীনগরকে মাদক মুক্তের ঘোষণা এমপির নগরকান্দায় বেপরোয়া ট্রাকের তাণ্ডবে আহত ২০ পথচারী, গণপিটুনিতে ট্রাক চালক নিহত বিএমইটি’র নতুন মহাপরিচালক হলেন জামিল আহমেদ

ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৯:১৯ অপরাহ্ন

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। একই স্থানে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভাও অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দেবনাথ, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. কামাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. আবুল হাসান, পল্লী বিদ্যুতের এজিএম কৌশিক দেবনাথ এবং জনস্বাস্থ্য কর্মকর্তা মো. রুস্তুম আলীসহ সংশ্লিষ্টরা।

সভায় মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া আসন্ন বর্ষা মৌসুমে জনদুর্ভোগ এড়াতে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের খানাখন্দযুক্ত সড়ক দ্রুত সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

পৌর এলাকা পরিচ্ছন্ন রাখতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাওয়ার পাশাপাশি পথচারীদের চলাচলে সুবিধা নিশ্চিত করতে অবৈধ ফুটপাত দখল উচ্ছেদের বিষয়েও আলোচনা হয়।

এছাড়া স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের ফায়ার অ্যাম্বুলেন্সটি অন্যত্র থাকায় দ্রুত পুনরায় ভাণ্ডারিয়ায় ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।


এই বিভাগের আরো খবর