শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
৩৮ বছরের পুরোনো সেতু দেবে গিয়ে বন্ধ যোগাযোগ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ মতলব উত্তরের এখলাছপুরে রোগমুক্তি ও কল্যাণ কামনায় শীতলা মায়ের পূজা পালিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ ড্রেনে বর্জ্যের স্তূপ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় অচল মাওনা চৌরাস্তা চাঁপাইনবাবগঞ্জে আম মেলা শেষ ফল মেলা উদ্বোধন নামোশংকরবাটী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া হোমনায় গরীব-অসহায় দুঃস্থ মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি সেলিম ভূঁইয়া সালথায় বিয়ের চার মাসের মাথায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাটহাজারীতে বোনের বিয়ের আনন্দের সময় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিস্মরণীয় নেতা : সরোয়ার আলমগীর আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৮ হাজার ফলজ গাছের চারা বিতরণ পাইকগাছায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট “লোনাপানি” কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ “কারাতে চ্যাম্পিয়নশিপ-২৬” এ সাংবাদিক কন্যার স্বর্ন জয় শাহজাদপুরের আ..লীগের আইন সম্পাদক শাহ জালাল গ্রেফতার আনোয়ারা-কর্ণফুলীতে রংমিস্ত্রী শ্রমিক কল্যাণ এসোসিয়েশনের উদ্বোধন ২৪ ঘণ্টার মধ্যে হত্যা রহস্য উদ্ঘাটন: স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার পেলেন আনোয়ারা থানার এসআই শিমুল নবীনগরে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন চিলমারির থানাহাট ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল আলোচনায় শীর্ষে সালথায় মারামারীর ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবী এলাকাবাসীর আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ট্রাফিক বিভাগের অভিযান: ৪ অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ গজারিয়ায় আধুনিক মার্কেট ভবন উদ্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে অতিথি সাইফুল বারী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি লিটন আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

ভাণ্ডারিয়া উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষণা

মহিববুল্লাহ হাওলাদার, ভাণ্ডারিয়া (পিরোজপুর)
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৭:২৮ অপরাহ্ন

শিশুদের অধিকার রক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ভাণ্ডারিয়া উপজেলাকে আনুষ্ঠানিকভাবে শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার এর সভাপতিত্বে ওয়ার্ল্ড ভিশন ভাণ্ডারিয়া এরিয়া প্রোগ্রাম এর সহযোগিতায় এ উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের ডিরেক্টর অপারেশন এন্ড টেকনিক্যাল প্রোগ্রামার লিমা হান্না দারিং। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন এ্যাডভোকেসি এন্ড চাইল্ড প্রোটেকশন লিড স্ট্রালা রুপা মল্লিক, ডেপুটি ডিরেক্টর ফিল্ড অপারেশন জেনী মিলড্রেড ডি. ক্রজ, বরিশাল এরিয়া কোর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার স্থিফেন রুভেন হালদার, পিরোজপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিন্ডা দফো, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কর্মকর্তা ডা. বর্ণালী দেবনাথ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুদেব সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল হাসান, ভাণ্ডারিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) রতেনেশ্বর কুমার, এনজিও গণমুক্তি এর নির্বাহি পরিচালক আলমগীর হোসেনসহ সাংবাদিক, ইউ পি সদস্য, শিক্ষক, এন.জি.ও, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তিগণ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বেসরকারী আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ঐকান্তিক প্রচেষ্টা, ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, ইউনিয়ন পরিষদ, বেসরকারী উন্নয়ন সংস্থাদের জোট, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য স্টেক হোল্ডারদের এক সাথে কাজ ও সহযোগিতায় উপজেলাকে শিশুশ্রম মুক্ত করা সম্ভব হয়েছে। শিশুরা কলকারখানায় নয়, বেড়ে উঠুক বই-খাতার জগতে। এ ঘোষণা শুধু একটি অর্জন নয়, এটি একটি প্রতিশ্রুতি— ভবিষ্যতেও যেন শিশুশ্রমের ছায়া না পড়ে এই জনপদে। উপজেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড ও মহল্লায় জরিপ চালিয়ে ২১৯ জন শিশুকে প্রকৃতপক্ষে শিশুশ্রমে নিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়। এই শিশুদের জীবনমান উন্নয়নে কেন্দ্র করে কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

তাদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা, প্রশিক্ষণ প্রদান, পরিবারের আয়ের বিকল্প ব্যবস্থা এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে শিশুদের পুনর্বাসন নিশ্চিত করা হয়। আলোচনা অনুষ্ঠানের শেষে একটি ঘোষণা পত্র স্বাক্ষর করা হয় এবং শিশুশ্রম মুক্ত উপজেলা ঘোষণা মোড়ক উন্মোচন করা হয়।


এই বিভাগের আরো খবর