পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা উপজেলার ধাওয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে ) সকালে স্থানীয় জামাতের অফিসে চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অর্ধশতাধিক অসহায় পরিবারের মাঝে জন প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধাওয়া ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাওঃ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ রুহুল আমিন সহ মানবিক এ কার্যক্রমে স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।