বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও আরেকটি ধর্ষণ মামলায় অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত নগরকান্দায় গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী  কর্মশালা অনুষ্ঠিত দেশীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে সরকার বদ্ধপরিকর: ফকির মাহবুব আনাম সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের স্কিনকেয়ার পণ্য নিয়ে এলো দ্যা সেলেস্টে জৈন্তাপুরে পুলিশি অভিযানে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার গোপালগঞ্জে দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১, আহত-৩০ সিরাজগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশের সদস্য নিহত মানিকগঞ্জে উপজেলা কমপ্লেক্স নির্মাণ জটিলতা নিরসনে সভা ভাণ্ডারিয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার পাইকগাছায় আলোচিত হাসান হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ব্যস্ত সড়কের ভাঙা দুই স্থানে উল্টে যাচ্ছে যানবাহন, সংস্কারের উদ্যোগ নেই তাজিয়া মিছিলে পটকা- আতশবাজি নিষিদ্ধ : ডিএমপি ছিনতাইকারী ধরতে গিয়ে গোলাগুলি, দুই পুলিশ কর্মকর্তা আহত কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উৎসবমুখর পরিবেশে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য বিদেশ পাঠানোর নামে প্রতারণা, ৪০ লাখ টাকা হারিয়ে দিশেহারা বিধবা নারী ফুলবাড়িয়া–ময়মনসিংহ সড়কে জনদুর্ভোগ চরমে, ২১ কিলোমিটার ‘মরণফাঁদ’ স্বপ্ন পুরণ করতে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত মাদারগঞ্জের মফিজ ও আরিফ ঘাটাইলে বিনামূল্য চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত ফটিকছড়িতে চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য, আটক ৫ নারী ফটিকছড়িতে ১৮ জেলে পরিবারকে ছাগল ও ছাগলঘর প্রদান ফটিকছড়ি হেয়াকো বনানী কলেজের সভাপতি হলেন মোজাম্মেল হায়দার চৌধুরী তিন বিয়ে করা বাবাকে ‘হানি ট্র্যাপে’ ফেলে অপহরণের পর হত্যা কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার উত্তরায় তিন অভিযানে ৬ জন গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ভূমিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ৭:২৩ অপরাহ্ন

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় ভূমি সচিব মো. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ভূমিমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ভূমিমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, দুই দেশের মধ্যে কৌশলগত, বাণিজ্যিক ও বিশ্ব অংশীদারিত্বমূলক সম্পর্ক আরও নিবিড় হবে।

এসময় ভূমিমন্ত্রী বাংলাদেশের স্মার্ট ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমের ব্যাপারে হাইকমিশনারকে অবহিত করেন। বাংলাদেশের দ্রুত শিল্পায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন হাইকমিশনার প্রণয় ভার্মা।

হাইকমিশনার ভূমিসেবা ডিজিটালাইজেশন কার্যক্রমকে বাংলাদেশের এক অসাধারণ অর্জন হিসেবে মন্তব্য করে বলেন, সার্ভিস ডিজিটালাইজেশন জনগণকে ক্ষমতায়িত করে এবং সরকারি উদ্যোগের স্বচ্ছতা বাড়ায়। কারণ, এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বহুলাংশে কমে যায়। বৈঠকে অন্যদের মধ্যে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) জিয়াউদ্দীন আহমেদসহ ভূমি মন্ত্রণালয় ও ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর