বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন

ভোগাইয়ের জেগে উঠা চরে ভাগ্যের চাকা ঘুরাতে মরিয়া স্থানীয় কৃষকেরা

মনিরুজ্জামান মনির, শেরপুর
রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৮:২৭ অপরাহ্ন

এ-কুল ভাঙে ও-কুল ঘরে এইতো নদীর খেলা- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই গানের মতো শেরপুরের নালিতাবাড়ী ও নকলা উপজেলার বিভিন্ন এলাকায় ভোগাই নদীর এ-কূল ভেঙে ও-কূল গড়েছে। থেকে থেকে জেগে উঠেছে বিস্তীর্ণ চর।

আর সেই চর থেকেই ভাগ্যের চাকা ঘুরাতে মরিয়া স্থানীয় কৃষকেরা। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ভেসে উঠা চরে শাকসবজি চাষ করেছেন তারা। সরেজমিনে গিয়ে দেখা যায়, যতদূর চোখ যায় সবুজ আর সবুজ। দেশি ও হাইব্রিড জাতের শাকসবজি চাষে ভোগাইয়ের চরে এই সবুজের সমারোহ। উজান থেকে নেমে আসা ঢল আর অবৈধ বালু উত্তোলনের ফলে ভোগাই নদীর পাড় ভেঙে প্রতিবছরই ভূমিহীন হন অনেক কৃষক, হারিয়ে ফেলেন চাষযোগ্য জমিটুকু। এমতাবস্থায় দুর্ভোগ নেমে আসে তীরবর্তী বাসিন্দাদের। সেই দুর্ভোগ থেকে উত্তরণের জন্য এই নদীর চরেই শাকসবজি চাষ করে নতুন স্বপ্ন বুনেন কৃষকেরা।‌ চর থেকে ঢলের পানি নেমে যাওয়ার পর পলিমাটি পড়ে উর্বর হওয়াই কম খরচেই বেশি ফলন পাওয়ার সম্ভাবনা থাকে। রবি মৌসুমে শাকসবজি চাষের ফলে সবুজ অরণ্যে ছেয়ে যায় ভোগাইয়ের চর।

নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের ভোগাই নদীর তীরবর্তী দক্ষিণ কোন্নগর, ফকিরপাড়া ও বেনীরগোপ এবং নকলা উপজেলার উরফা, বেনীরগোপ, পিছলাকুড়ি ও তারাকান্দা এলাকায় গিয়ে দেখা যায় ভোগাইয়ের জেগে উঠা চরে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করেছেন কৃষকেরা। ভালো ফলনের পাশাপাশি চলতি মৌসুমে রমজান থাকায় কাঙ্ক্ষিত দরে বিক্রি হচ্ছে এসব ফসল।
কৃষকরা জানায়, সীমিত-চাষ বা চাষ ছাড়াই আলু, পেঁয়াজ, রসুন, বেগুন, টমেটো, মিষ্টি কুমড়া, মুলা, গাজর, শসা লাউ, কাঁচামরিচ, কুমড়া, ডাটা শাক, মুলা শাক, কলমী শাক, লাউ শাক, পালং শাকসহ বিভিন্ন শাকসবজি চরে চাষ করেছেন তারা। ইতিমধ্যে কিছু ফসল উঠতে শুরু করেছে। আশানুরূপ ফলনের পাশাপাশি দামও পাচ্ছেন ভালো। উজান থেকে ভাটি পর্যন্ত কয়েকশ কৃষক ভোগাইয়ের চরে চাষ করেছেন রবি মৌসুমের নানা জাতের শাকসবজি। কেউ বাণিজ্যিক কেউবা পরিবারের পুষ্টি চাহিদা মেটাতেই এসব ফসল চাষে ঝুঁকেছেন।
নালিতাবাড়ী উপজেলা কৃষি অফিসের দেয়া তথ্য মতে, চলতি মৌসুমে ১০৮০ হেক্টর ফসলি জমিতে শাকসবজি চাষ করা হয়েছে। এই উপজেলায় লক্ষ্যমাত্রাও ছিল ১০৮০ হেক্টর।

কোন্নগর গ্রামের কৃষক আব্দুল আলীম বলেন, এবছর নদীর চরে যেসব সবজি চাষ করেছি এগুলোর ফলন অনেক ভালো হয়েছে। বেনীরগোপ গ্রামের কৃষক ফরিদ মিয়া বলেন, ভোগাইয়ের চরে বিভিন্ন সবজি চাষ করেছি ফলন ভালো হয়েছে পাশাপাশি দামটাও মানানসই আছে।
নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মশিউর রহমান দৈনিক জাতীয় অর্থনীতিকে বলেন, ‘শাকসবজি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে কাজ করছে কৃষি অফিস। এছাড়াও উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের নানাধরণের পরামর্শ দিয়ে থাকেন।’


এই বিভাগের আরো খবর