বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন

মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
বুধবার, ২৭ মে, ২০২৬, ৩:২১ অপরাহ্ন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চান্দ্রকান্দিতে অবস্থিত এসইএল মডেল একাডেমি’র অডিটরিয়ামে অনুষ্ঠিত ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে এসইএল মেধাবৃত্তি-২০২৬ এবং ও ৮ম শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তি প্রাপ্তদের সার্টিফিকেট ও বৃত্তি প্রদান করা হয়েছে ।

প্রাথমিক স্তরের ৭৪টি শিক্ষা প্রতিষ্ঠান এবং মাধ্যমিক স্তরের ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক পরীক্ষার্থী মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনকারীদের মধ্যে বৃত্তি প্রাপ্তদের মধ্যে মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার বিতরণ ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এসইএল মডেল একাডেমি’র প্রতিষ্ঠাতা ও রিহ্যাবের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল ।

এসইএল মডেল একাডেমির অধ্যক্ষ মোঃ সালাউদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মরিয়ম আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক লিয়াকত আলী চৌধুরী খোকন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক শামসুজ্জামান ডলার, এসইএল মডেল একাডেমি পরিচালনা কমিটির সদস্য হাফিজুর রহমান রাকিব।

এসময় বক্তব্য রাখেন, সমাজসেবক ইসমাঈল হোসেন মুন্সী, ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ছবির উদ্দিন আহমেদ, বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর অভিভাবক কামাল হোসেন খান, এসইএল মডেল একাডেমি’র সিনিয়র শিক্ষক আব্দুল মতিন, সহকারী শিক্ষক বেলাল হুসাইন, অভিভাবক ফরিদ উদ্দিন সরকার, নুরুজ্জামান, ৫ম শ্রেনীর মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নিয়ান সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসইএল মডেল একাডেমি’র সহকারী শিক্ষক সাকিব হোসেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল বলেন, এখন আর গতানুগতিক শিক্ষা গ্রহণ করলে চলবে না। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে এখন প্রয়োজন মানসম্মত শিক্ষা। তাই তোমরা মানসম্মত শিক্ষা নিশ্চিতে সর্বোচ্চ শ্রম ও আন্তরিকতার সাথে চেষ্টা করবে এটা আমার বিশ্বাস।

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনার সন্তানকে শুধু মেধাবী শিক্ষার্থী হিসেবেই তৈরি করলে চলবে না। তাদেরকে মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে তৈরি করতে হবে। আর সন্তানকে যদি সত্যিকার অর্থে মানবিক গুনাবলীসম্পন্ন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন তবে আপনার সন্তানকে আর পিছনে তাকাতে হবে না। সে আপনার পরিবার, সমাজ এবং রাষ্ট্রের উপকারেই আসবে। তাকে দিয়ে সমাজ ও রাষ্ট্রের কোন ধরনের ক্ষতি হবে না সেই বিশ্বাস আপনারা রাখতে পারেন।
অনুষ্ঠানে বক্তারা এসইএল মডেল একাডেমি মতলবে মেধাবী শিক্ষা বিস্তারে অগ্রণী ভুমিকা পালন করে আসছে। এ শিক্ষা প্রতিষ্ঠানটি দ্রুততম সময়ে মতলবে, প্রতিষ্ঠাতা, শিক্ষক, ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সমন্বিত প্রচেষ্টায় লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা,সামাজিক, সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে সুনাম বয়ে আনতে সক্ষম হয়েছে। প্রতি বছর মেধা বৃত্তি পরীক্ষা আয়োজনে কোমলমতি শিশুদেরকে মেধাবী হিসেবে গড়ে তোলার জন্য উৎসাহ ও অনুপ্রেরণা যোগাচ্ছেন। এজন্য সকলে স্কুলটির প্রতিষ্ঠাতা এসইএল মডেল একাডেমি’র প্রতিষ্ঠাতা ও রিহ্যাবের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল সাহেবকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা অত্র স্কুলটির আরো উত্তরোত্তর সাফল্য ও উন্নতি কামনা করেন।


এই বিভাগের আরো খবর