বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

মতলব উত্তরে হত্যাকাণ্ড ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে এমপি ড. জালাল উদ্দিন

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২:২৩ অপরাহ্ন

অপরাধী যত বড়ই হোক না কেন কেউ আইনের ঊর্ধ্বে নয়। মতলবের মাটিতে অপরাধ করে কেউ পার পাবে এটা আমি হতে দেব না বলে মন্তব্য করেছেন চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।

মঙ্গলবার (১০ মার্চ) মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হরিনা গ্রামে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় নিহত জাকির হোসেনের বাড়ি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কয়েকদিনের মধ্যে মতলবে যে কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেসব ঘটনার সঠিক তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে খেয়াল রাখতে হবে, কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়।
এ সময় তিনি আরও বলেন, মতলবের মাটিতে কোনো চাঁদাবাজ বা দুর্নীতিবাজের ঠাঁই হবে না।

এর আগে তিনি নিহত জাকির হোসেনের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। নিহতের পরিবারকে তার ব্যক্তিগত তহবিল থেকে ২ লক্ষ টাকা ও জেলা বিএনপি সহ কোষাধ্যক্ষ বশির সরকার ১ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা দেন।

পরে বিকেলে ড. জালাল উদ্দিন মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের রায়েরকান্দি গ্রামে হিন্দু সম্প্রদায়ের ওপর চাঁদার দাবিতে হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় এনে কঠিন বিচারের মুখোমুখি করতে হবে। ভবিষ্যতে যাতে মতলবে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

এর আগে তিনি মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মরহুম মফিজুল ইসলাম মিয়াজীর কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃকামরুল হাসান, জেলা বিএনপির সহ সভাপতি ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আ. গনি তফাদার, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, জেলা যুবদলের সহ সভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল ফরাজী’সহ বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর