বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

মতলব মুন্সীরহাট স্ট্যান্ডে ৩টি জৈনপুর এক্সপ্রেস বাসে আগুন

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১:৪৬ অপরাহ্ন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাস স্ট্যান্ডে জৈনপুর এক্সপ্রেস নামক দাঁড়িয়ে থাকা ৩ টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে এসে প্রায় আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

অগ্নিকাণ্ডে একটি বাস পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২ টি বাস আংশিক ক্ষতি হয়। এছাড়া মতলব দক্ষিণ থানা পুলিশও অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান।

স্থানীয়রা জানান, মুন্সীরহাট দক্ষিণ বাজারে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা জৈনপুর এক্সপ্রেস ( ঢাকা মেট্রো ব-১৫-৩৫৮৪) বাসে থাকা পথচারীরা আগুন দেখতে পায়। সাথে ডাকচিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করে।এদিকে স্থানীয় লোকজন মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেন। সংবাদ পাওয়ার ২০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে এসে প্রায় আধা ঘন্টা চেষ্টা করে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসে।

মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ ইউসুফ আলী, বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে জৈনপুর এক্সপ্রেস (ঢাকা মেট্রো ব-১৫-৩৫৮৪) বেশী পুড়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়।এছাড়া জৈনপুর এক্সপ্রেস ( ঢাকা মেট্রো ব,- ১৪ -৪৫৩৯) এবং জৈনপুর এক্সপ্রেস ( ঢাকা মেট্রো ব -১৫-৬৯) বাসটি আংশিক ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারনা করা হয়।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে সুনির্দিষ্ট কিছু বলতে পারেন নি।স্থানীয়দের অভিযোগ বাসের কোনো এক হেলপারের সাথে মনোমালিন্য হয়েছিল। তার জের ধরে এ অগ্নি সংযোগ করতে পারে বলে ধারনা তাদের।

বাস মালিক কামাল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন,আমি ঢাকায় আছি, না এসে কিছু বলা যাবেনা।

তবে এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবসৃথা নেয়ার দাবী জানান তিনি।


এই বিভাগের আরো খবর