বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির শেরপুর জেলার আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে।
আজ বুধবার (২৮ জানুয়ারি) দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশের নেতৃত্বাধীন শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।