মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও শুভকামনা জানালেন হাজী আশরাফ উদ্দিন পাইকগাছায় সাংবাদিক ফসিয়ারের নিরব আর্তনাদ : যেন এক নির্মম সময়ের গল্প ! ঘাটাইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন নগরকান্দায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন নিজাম উদ্দিন নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের ১৩তম সেমিনার অনুষ্ঠিত দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু নদীতে ফেলে দিতে চাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন দম্পত্তি কক্সবাজার সাংবাদিকদের নিয়ে দক্ষতা ও উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত বগুড়ায় জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান- “বিভ্রান্তির রাজনীতি নয়, বাস্তব উন্নয়নই আমাদের লক্ষ্য” বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার 

ময়মনসিংহ ডিসি গোল্ডকাপে চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ

অনলাইন ডেস্ক :
বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৮ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনালে তারাকান্দা উপজেলাকে ২-০ গোলে নাস্তানাবুদ করে চ্যাম্পিয়ন হয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলা ফুটবল দল। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে  মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩ টা ৪৫ মিনিটে টুর্নামেন্টের ফাইনাল খেলা শুরু হয়। খেলার ১৫ মিনিটের মাথায় দলীয় অধিনায়ক আরিফুল হকের ফ্রি কিক থেকে এটাকিং মিডফিল্ডার বাবু তারাকান্দার জালে বল পাঠিয়ে দলকে ১-০ গোলে এগিয়ে দেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে ৭৮ মিনিটের মাথায় দলের লেফট উইংগার ১৩ নম্বর জার্জি পরিহিত রাব্বুলের কিক থেকে ২-০ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় ঈশ্বরগঞ্জ উপজেলা ফুটবল দল।

প্রথমবারের মতো জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সে মাঠে দর্শকদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। গ্যালারির চারপাশ থেকে ‘ঈশ্বরগঞ্জ, ঈশ্বরগঞ্জ’ স্লোগানে মুখরিত হয় ময়মনসিংহ শহরের আকাশ-বাতাস। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার তোলে দেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ, জেলা প্রশাসক মুফিদুল আলম, ময়মনসিংহ জেলা ক্রীড়া কর্মকর্তা আল-আমিন,ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান, ঈশ্বরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহ্ নূরল কবির শাহিন,ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি প্রমুখ।

খেলায় ম্যাচ সেরা হয়েছেন ঈশ্বরগঞ্জ উপজেলা ফুটবল দলের এটাকিং মিডফিল্ডার বাবু এবং টুর্নামেন্ট সেরা হয়েছেন দলীয় অধিনায়ক আরিফুল হক। চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আরিফুল হক বলেন,’আমাদের স্বপ্ন ছিল জেলা প্রশাসক গোল্ডকাপে চ্যাম্পিয়ন হবো। আলহামদুলিল্লাহ, আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। এই জয় ঈশ্বরগঞ্জবাসীকে উৎসর্গ করে দলের সকল খেলোয়াড়, কোচ, টিম ম্যানেজার, উপজেলা প্রশাসন এবং মাঠে উৎসাহ যোগানো দর্শকদের ধন্যবাদ জানান তিনি।

উল্লেখ্য যে, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলার ১৩টি উপজেলা থেকে ১৩টি দল এবং ময়মনসিংহ সিটির ১টি দলসহ ১৪টি দল অংশগ্রহণ করেছে।


এই বিভাগের আরো খবর