বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন

‘ময়মনসিংহ নগরবাসীর প্রধান দুঃখ যানজট ও অপরিকল্পিত নগরায়ন’

ময়মনসিংহ প্রতিনিধি
রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন

আজ রবিবার (১৫ মার্চ) ‘ময়মনসিংহ শহরে যানজট ও নাগরিক সেবা’ শীর্ষক এক গোলটেবিল সংলাপে বক্তাগণ বলেছেন, “চীনের দুঃখ হোয়াংহো নদী, আর ময়মনসিংহের প্রধান দুঃখ যানজট ও অপরিকল্পিত নগরায়ন।”

বক্তাগণ আরো বলেন, ময়মনসিংহ বিশ্বের নবম ধীরগতির নগরী। শহরে উঁচু উঁচু বিল্ডিং থাকলেও গাড়ি পার্কিং ব্যবস্থা নেই, নিচতলা বাণিজ্যিক স্বার্থে ভাড়া দেওয়া থাকে। এদিকে গাঙ্গিনার পাড়, চরপাড়া মোড়, পাটগুদাম ব্রীজ বাসস্ট্যান্ডে ফুটপাতে অস্থায়ী দোকানপাট, শহরের মাঝখানে রেললাইন, অতিরিক্ত ব্যাটারিচালিত অটোরিকশা ট্রাফিক জ্যামের অন্যতম কারণ। যারা এসব স্থান থেকে চাঁদা বা অন্যান্যভাবে সুবিধাভোগী, তারাও চায় না এসব নির্মূল করতে। এছাড়াও শহরের মাঝখানে মাসকান্দা ও টাঙ্গাইল বাসস্ট্যান্ড, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং ও ডায়াগনস্টিক সেন্টারগুলোও যানজটের অন্যতম কারণ।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহিদ শাহাবুদ্দিন মিলনায়তনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এবং প্রথম আলো আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান এবং মাল্টিপার্টি এডভোকেসী ফোরামের সভাপতি একেএম মাহবুবুল আলম।এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন যানবাহন মালিক সমিতির প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনিয়োগকৃত প্রশাসক রোকনুজ্জামান সরকার এক অডিও বার্তায় বলেন, আমি জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। আমার তিনটি গুরুত্বপূর্ণ কাজ হবে যানজট নিরসন, জলাবদ্ধতা দূর করা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা। যানজটের ক্ষেত্রে বলেন, পরিবহন চালকরা অসচেতন, যাত্রীরাও দায়িত্বশীল নয়।

সংকট সমাধানের উপায় হিসেবে সুধীজন ও অতিথিরা বলেন, শহরকে প্রতিনিয়ত সংকুচিত না করে প্রসারিত করতে হবে। নদীর ওপারে উপশহর স্থানান্তর করে গুরুত্বপূর্ণ দপ্তর ও স্থাপনা স্থানান্তর ছাড়া এই যানজটের দৃশ্যমান সমাধান সম্ভব নয়। স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা জরুরি। প্রশাসক ও জনগণ সবাইকে জবাবদিহিতার আওতায় আসতে হবে, কারণ নাগরিক সচেতনতা ও দেশপ্রেম ছাড়া ময়মনসিংহ শহরে কখনোই যানজট নিরসন হবে না।

 


এই বিভাগের আরো খবর