শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
হোমনার রামকৃষ্ণপুরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত মাদারগঞ্জে ধান কাটতে গিয়ে ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের বজ্রপাতে মৃত্যু! বগুড়ার শিবগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ আনোয়ারা কার মাইক্রো শ্রমিক সমবায় সমিতির নির্বাচন ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেই দগ্ধ অটো চালকের মৃত্যু বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন ফুলপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী রেলস্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে খনন কাজ শুরু মটর শ্রমিক ইউনিয়ন ছেড়ে আবার ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নে ১২ সদস্য ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ মিছিল পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর পরিচালনা: ভ্রাম্যমাণ আদালত জরিমানা ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি মোস্তফা সম্পাদক আব্দুর রহমান ড. নিলোফার চৌধুরী মনি এমপিকে জামালপুর প্রেসক্লাবের সংবর্ধনা ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার চোরাচালান পণ্য আটক কৃষিতে সমন্বিত কাঠামো ও দক্ষ জনবল নিয়োগের তাগিদ আইইবির সেমিনারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন নিজাম উদ্দিন সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত-৪ মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত প্রতিবেশী যুবক হোমনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট: ১১ গরু উদ্ধার লালমোহনে বিএনপির সাবেক সভাপতি ও মেয়রের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে করবৃদ্ধি স্থগিতের দাবীতে নাগরিক-বন্ধন ও গণসাক্ষর পালিত ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশুকে হত্যা, কিশোর আটক পরিবারের পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা? পদ্মা সেতুর ফুটেজে মিলল সূত্র নিজ এলাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

মাদকবিরোধী অভিযানে পুলিশকে বাধা, ইউপি সদস্যসহ গ্রেফতার ২

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ২:৪৮ অপরাহ্ন

মানিকগঞ্জের হরিরামপুরে পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে বাধা দেওয়া, গালাগালি ও হুমকি দেওয়ার অভিযোগে এক ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের কালোই গ্রামের জুলমত প্রামাণিকের ছেলে এবং ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলী হোসেন (৩৭) এবং ঘিওর উপজেলার নালী ইউনিয়নের মাইন উদ্দীন গাজীর ছেলে মো. আতাহার গাজী (৩৮)। জানা গেছে, মো. আলী হোসেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন জানান, শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয় এবং শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গালা ইউনিয়নের কালোই গ্রামের আব্দুল বাতেনের বাড়িতে মাদক থাকার খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) অভিজিৎ চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযান শুরুর পরপরই আব্দুল বাতেনের ভাই ইউপি সদস্য মো. আলী হোসেন এসআই অভিজিৎকে ফোন করে অশ্লীল ভাষায় গালাগালি করেন। কিছুক্ষণ পর তিনি কয়েকটি মোটরসাইকেলে সাত-আটজন সহযোগী নিয়ে ঘটনাস্থলে এসে এসআই অভিজিৎ চৌধুরীকে হুমকি দেন।

এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সুযোগ পেয়ে মাদক ব্যবসায়ী আব্দুল বাতেন পালিয়ে যায়। ফলে অভিযান অসম্পূর্ণ রেখেই পুলিশকে ফিরে আসতে হয়।

পুলিশ জানায়, ইউপি সদস্য আলী হোসেনের বিরুদ্ধে মারামারি ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। এছাড়া তার ভাই আব্দুল বাতেনের বিরুদ্ধেও ১০-১২টি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (সংশোধন) আইনে শুক্রবার রাতে হরিরামপুর থানায় মামলা করেন এসআই অভিজিৎ চৌধুরী। পরে রাতে অভিযান চালিয়ে মো. আলী হোসেন ও মো. আতাহার গাজীকে গ্রেফতার করা হয়।

ওসি মুহাম্মদ আফজাল হোসেন বলেন, হরিরামপুরের আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আরও বলেন, অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে সচেতন নাগরিকদের সহযোগিতা প্রয়োজন।


এই বিভাগের আরো খবর