শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
“কারাতে চ্যাম্পিয়নশিপ-২৬” এ সাংবাদিক কন্যার স্বর্ন জয় শাহজাদপুরের আ..লীগের আইন সম্পাদক শাহ জালাল গ্রেফতার আনোয়ারা-কর্ণফুলীতে রংমিস্ত্রী শ্রমিক কল্যাণ এসোসিয়েশনের উদ্বোধন ২৪ ঘণ্টার মধ্যে হত্যা রহস্য উদ্ঘাটন: স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার পেলেন আনোয়ারা থানার এসআই শিমুল নবীনগরে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন চিলমারির থানাহাট ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল আলোচনায় শীর্ষে সালথায় মারামারীর ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবী এলাকাবাসীর আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ট্রাফিক বিভাগের অভিযান: ৪ অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ গজারিয়ায় আধুনিক মার্কেট ভবন উদ্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে অতিথি সাইফুল বারী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি লিটন আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্যোগ সহায়তা ও সামাজিক সুরক্ষায় বিএনপি সরকারের মানবিক উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী সালথায় মাদকের বিরুদ্ধে রাস্তায় নেমেছে গ্রামবাসী মতলব উত্তরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই যুবকের অকাল মৃত্যু,ফরিদপুরে দাফন মালয়েশিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের বৈধকরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ওয়াদুদ সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি, জলাবদ্ধতায় নাকাল হালুয়াঘাট পৌরবাসী সোনারগাঁয়ের গুহাটা এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ঐতিহাসিক “কদম রসুল”দরগাহ পরিদর্শনে এমপি ও ডিসি দুই হাসপাতাল ঘুরে সেবার মান নিয়ে অসন্তোষ এলজিআরডি প্রতিমন্ত্রীর যুুক্তরাষ্ট্রে গণিতে পিএইচডিতে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন মতলবের কৃতি শিক্ষার্থী সানজিদা আক্তার তুলি নগরকান্দায় ব্রাজিল- আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খেলাধুলা সুশৃঙ্খল প্রজন্ম গঠনের হাতিয়ার: এমপি বাচ্চু আনোয়ারায় প্রেমের বিয়ের ৭মাসের মাথায় তরুণীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক হাটহাজারী ধলই ইউপি চেয়ারম্যান আবুল মনসুর কারামুক্ত

মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের

রফিকুল ইসলাম, কুড়িগ্রাম
শনিবার, ২০ জুন, ২০২৬, ২:১৩ অপরাহ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়ন পরিষদকে মাদক ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল বাতেন ।

আসন্ন কেদার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জনগণের সেবা, সচ্ছতা, উন্নয়ন অগ্রগতি ১৪নং কেদার ইউনিয়ন হবে সবার গর্ব এই দৃঢ় প্রত্যয়ে নির্বাচনী গণসংযোগের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি ।
১৪নং কেদার ইউনিয়নের সর্বস্তরের মানুষের সেবা ও কল্যাণে নিবেদিত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল বাতেন (বিএসসি) সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে বলেন, আমার অঙ্গীকার, আমার প্রতিশ্রুতি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠন জনসেবা সহজ ও দ্রুত নিশ্চিত করা । কেদার ইউনিয়নে মাদক, জুয়া ও সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং রাস্তা, ব্রিজ-কালভার্ট, ড্রেনেজ ও অবকাঠামোর সার্বিক উন্নয়ন । কেদার ইউনিয়নের সর্বস্তরের কৃষকদের জন্য সেচ, বীজ, সার ও কৃষি পরামর্শে সহযোগিতা এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান ।

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেন আরও বলেন, আমি একজন শিক্ষক, মানুষ গড়ার কারিগর সুতরাং কেদার ইউনিয়নের বেকার যুবকদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণে আমার সর্বাধিক অগ্রাধিকার থাকবে । কেদার ইউনিয়নের গরিব, অসহায়, বিধবা, প্রতিবন্ধী ও প্রবীণদের সরকারি সুবিধা নিশ্চিত করাসহ ইউনিয়নের মসজিদ, মাদরাসা, মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা ব্যাপকভাবে করা হবে। কেদার ইউনিয়নে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেয়া সহ পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব ইউনিয়ন গড়ে তোলা হবে । মতবিনিময় কালে চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেন আরও বলেন, কেদার ইউনিয়নের প্রধান সমস্যা বন্যা, নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সর্বস্তরের জনতাকে সাথে নিয়ে প্রশাসনের সহযোগিতায় কাজ করা হবে । ইউনিয়নে খেলাধুলা, সংস্কৃতি ও সামাজিক কর্মকান্ডে যুবসমাজকে সম্পৃক্ত করে ইউনিয়নের সকল উন্নয়ন কাজের হিসাব জনগণের সামনে প্রকাশ প্রকাশ করা হবে ।
আমি কথা নয়, কাজে বিশ্বাস করি, আপনার পাশে থেকে ইউনিয়নকে এগিয়ে নেব ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল বাতেন (বিএসসি) আরো বলেন,
জনপ্রতিনিধিত্ব কোনো বাণিজ্যিক বিনিয়োগের জায়গা নয়, যেখানে অর্থ বিনিয়োগ করে অধিক মুনাফা অর্জনের নেশা থাকবে। বরং এটি সমাজ ও মানবতার কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়ার এক পবিত্র মাধ্যম । আমার কাছে চেয়ারম্যান পদের এই দৌড় কোনো ব্যক্তিগত আকাঙ্ক্ষা নয়, বরং এটি একটি বড় দায়িত্ব এবং মহান রবের দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর এক বিশাল পরীক্ষা।


এই বিভাগের আরো খবর