শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
হোমনার রামকৃষ্ণপুরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত মাদারগঞ্জে ধান কাটতে গিয়ে ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের বজ্রপাতে মৃত্যু! বগুড়ার শিবগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ আনোয়ারা কার মাইক্রো শ্রমিক সমবায় সমিতির নির্বাচন ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেই দগ্ধ অটো চালকের মৃত্যু বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন ফুলপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী রেলস্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে খনন কাজ শুরু মটর শ্রমিক ইউনিয়ন ছেড়ে আবার ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নে ১২ সদস্য ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ মিছিল পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর পরিচালনা: ভ্রাম্যমাণ আদালত জরিমানা ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি মোস্তফা সম্পাদক আব্দুর রহমান ড. নিলোফার চৌধুরী মনি এমপিকে জামালপুর প্রেসক্লাবের সংবর্ধনা ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার চোরাচালান পণ্য আটক কৃষিতে সমন্বিত কাঠামো ও দক্ষ জনবল নিয়োগের তাগিদ আইইবির সেমিনারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন নিজাম উদ্দিন সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত-৪ মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত প্রতিবেশী যুবক হোমনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট: ১১ গরু উদ্ধার লালমোহনে বিএনপির সাবেক সভাপতি ও মেয়রের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে করবৃদ্ধি স্থগিতের দাবীতে নাগরিক-বন্ধন ও গণসাক্ষর পালিত ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশুকে হত্যা, কিশোর আটক পরিবারের পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা? পদ্মা সেতুর ফুটেজে মিলল সূত্র নিজ এলাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা

সুজন আহমেদ, মাদারগঞ্জ
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৮:৫৪ অপরাহ্ন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ প্রায় দুই বছর পর চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা।

আজ শনিবার বেলা ১১ টায় মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আল্ট্রাসোনোগ্রাম রুমে একটি পুরুষ রোগী’র মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়েছে। দীর্ঘ প্রায় দুই বছর পর এ সেবা চালু হওয়ায় মাদারগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা রোগীরা এ সুফল পাবে ফলে সেবার মান বাড়বে। এ সেবা নিতে আসা রোগীদের প্রথম দিনেই উপস্থিতি ছিল চোঁখে পড়ার মতো।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন সেবা প্রার্থীরা জানিয়েছেন আমরা দরিদ্র মানুষ সরকারি হাসপাতালে আল্ট্রাসোনোগ্রাম চালু করায় অল্প খরচে এ সেবা টা পাচ্ছি। এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবু রায়হান জানান আমাদের সুযোগ্য জেলা সিভিল সার্জন স্যার এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয়ের উদ্যোগে দীর্ঘ দুই বছর পর আল্ট্রাসোনোগ্রাম সেবা পুনরায় চালু করতে পেরেছি। এ সেবার মধ্য দিয়েই মাদারগঞ্জবাসী উপকৃত হবে। পেগনেন্সি প্রোফাইল সরকারি মুল্য নির্ধারন করা হয়েছে ১১০ টাকা এবং সম্পন্ন আল্ট্রা ২২০ টাকা।

এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান আমি দায়িত্ব নেওয়ার পর থেকে চেষ্টা করতেছি মাদারগঞ্জবাসীকে ভালো সেবা দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ জেলা সিভিল সার্জন স্যারের আন্তরিক প্রচেষ্টায় আল্ট্রাসোনোগ্রাম সেবা আজ থেকে চালু করা হলো।

এ সময় অন্যান্য মেডিকেল অফিসারবৃন্দ, স্টাফবৃন্দ এবং সেবা গ্রাহকরা উপস্থিত ছিলেন।

 

 


এই বিভাগের আরো খবর