সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২৫ মে, ২০২৬, ৬:২৬ অপরাহ্ন

রাজধানীর কল্যাণপুরে চালু হলো দেশের অন্যতম বৃহৎ রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’-এর নতুন আউটলেট। আজ সোমবার কল্যাণপুরের নাভানা গার্ডেন রোডে অবস্থিত সানমুন স্টার প্লাজা ভবনে স্বপ্ন-এর ৯৩০ তম আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্ন’র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ অপারেশনস সাইফুল আলম রাসেল, রিজিওনাল হেড অফ অপারেশনস কারিন খান, জোনাল ম্যানেজার অফ অপারেশনস সৌরভ পল মিথুন, সিনিয়র আউটলেট অপারেশন ম্যানেজার মোঃ মাহবুব শিকদার এবং এরিয়া সেলস ম্যানেজার মোঃ নূরনবী বেপারীসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা । এছাড়া সানমুন স্টার প্লাজার পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান এবং অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ ।

স্বপ্ন’এর নতুন এই আউটলেট উদ্বোধন প্রসঙ্গে সাইফুল আলম রাসেল বলেন, “গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছে যেতে এবং তাদের দৈনন্দিন কেনাকাটাকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে আমরা ধারাবাহিকভাবে নতুন আউটলেট চালু করছি। কল্যাণপুরে নতুন এই আউটলেটের মাধ্যমে স্থানীয় গ্রাহকরা এখন আরও আধুনিক, পরিচ্ছন্ন ও নির্ভরযোগ্য পরিবেশে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারবেন। ভবিষ্যতেও সারা দেশে উন্নত রিটেইল সেবা সম্প্রসারণে স্বপ্ন কাজ করে যাবে।”

নতুন এই আউটলেটে গ্রাহকরা নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি পণ্য থেকে শুরু করে তাজা ফলমূল, সবজি, মাছ ও মাংসসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্য এক ছাদের নিচে সহজেই পেতে পারবেন। আধুনিক স্টোর লেআউট, পরিচ্ছন্ন পরিবেশ এবং দ্রুত সেবার মাধ্যমে এখানে একটি স্বাচ্ছন্দ্যময় কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করা হয়েছে।

উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফার ও বিশেষ মূল্যছাড় চালু করা হয়েছে, যা কেনাকাটায় বাড়তি আনন্দ যোগ করবে। পাশাপাশি ঈদসহ বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে নিয়মিত অফার ও সাশ্রয়ী উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে কাজ করছে স্বপ্ন।

 


এই বিভাগের আরো খবর