বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়িতে ৪০ বছরের পুরানো সেতু, ঝুঁকি নিয়ে এলাকাবাসীর পারাপার মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি ফটিকছড়ি প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্টিত কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফটিকছড়িতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত- ২০ ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী জ্যৈষ্ঠের প্রচন্ড দাবদাহে পাইকগাছায় বেড়েছে তালশাঁসের কদর সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান জৈন্তাপরে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে আনোয়ারায় ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া

রাজশাহী-৫ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী আলহাজ্ব আব্দুস সাত্তার

‎ ‎মোফাজ্জল হোসেন, দুর্গাপুর (রাজশাহী)
সোমবার, ১৬ জুন, ২০২৫, ৪:১৯ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) সংসদীয় আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেতে চান বিশিষ্ট শিল্পপতি ও সাবেক ছাত্রনেতা আলহাজ্ব আব্দুস সাত্তার। ইতিমধ্যে রাজশাহী-৫ আসনের বিভিন্ন এলাকায় ব্যানার, ফেস্টুন, বুকলেট ও লিফলেট বিতরণসহ গণসংযোগ করতে দেখা গেছে। এই আসনের সাধারণ নেতাকর্মীদের দাবি, যে ক’জন মনোনয়ন প্রত্যাশি রয়েছেন তাদের মধ্যে আলহাজ্ব আব্দুস সাত্তার হেভিওয়েট প্রার্থী।

‎মনোনয়নের ব্যাপারে কতটুকু আশাবাদী জানতে চাইলে আলহাজ্ব আব্দুস সাত্তার সাংবাদিকদের বলেন, ছাত্রজীবন থেকেই মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতির সাথে যুক্ত হয়েছি। শহীদ জিয়ার ১৯ দফা, বিশেষ করে খাল খনন কর্মসূচি, রাস্তা-ঘাট ও অবকাঠামো নির্মাণ কর্মসূচি, কৃষি উন্নয়ন কর্মসূচি, জনশক্তি রপ্তানিসহ নানা কর্মসূচি আমাকে অনুপ্রাণিত করেছে।

‎তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে আমি দুর্গাপুর-পুঠিয়ায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে দলকে শক্তিশালী করেছি। ৩১ দফা বাস্তবায়নের উদ্দেশ্যে বুকলেট ও লিফলেট বিতরণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে কাজ করে চলেছি। ‎এছাড়াও এলাকায় ব্যক্তিগত উদ্যোগে রাস্তাঘাট সংস্কার, টিউবওয়েল ও সাবমার্সিবল পাম্প স্থাপন করে খাবার পানির ব্যবস্থা করা, অসুস্থ ব্যক্তির চিকিৎসায় সহযোগীতা, কন্যা দায়গ্রস্থ পিতাকে সহায়তা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসচ্ছল পরিবারের ছাত্র ছাত্রীদের ভর্তি ফি, বেতন ও বই কেনায় সহযোগীতা করা, মাদ্রাসার এতিম ছাত্রদের জামাকাপড় প্রদান, মসজিদ ও মাদ্রাসার নির্মানে ও উন্নয়নে সহায়তা প্রদান ইত্যাদি জনকল্যাণ মূলক কাজগুলো করে যাচ্ছি।

‎আব্দুস সাত্তার আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী বিরোধী আন্দোলনে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতাকর্মীদের নানাভাবে সহযোগিতা করেছি। আমার প্রাণের সংগঠন বিএনপি আমাকে দলীয় মনোনয়ন দিলে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবো বলে  আমি শতভাগ আশাবাদী।


এই বিভাগের আরো খবর