শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাপ্তাইয়ে দৈনিক সাঙ্গুর আয়োজনে ইফতার এবং দোয়েল টিভি ও কাপ্তাই সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশনায় সৌদি আরবের খেজুর বিতরণ করলেন ইউএনও মিথ্যা ঘোষণায় আমদানী ৬ কোটি টাকার শাড়ি-কসমেটিকস জব্দ বেনাপোলে সালথায় গণঅধিকার পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত নির্মাণের আগে নয়, নির্মাণ করে পৌরবাসির মতামত জানতে পৌরকর্তৃপক্ষের স্টাটাস বগুড়ায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের দ্রুত কার্যক্রম শুরুর আশ্বাস তথ্যমন্ত্রীর র‌্যাবের অভিযানে গাঁজাসহ দুইজন আটক সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল: ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ গ্রামবাসীর সঙ্গে ইফতার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল আহমেদ ​গাজীপুরে সাংবাদিক পরিষদের ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত অবহেলিত সড়ক সংস্কারে উদ্যোগ নিলেন রাসেল আহমেদ আনোয়ারায় এতিম কোরআন শিক্ষার্থীদের নিয়ে কৃষকদলের ইফতার ও দোয়া মাহফিল ফুলপুরে সাংবাদিকদের মিলনমেলায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নার্সের মাধ্যমে ডেলিভারি: নবজাতকের মৃত্যুর অভিযোগ মশিউর রহমান যাদু মিয়া রাজনীতির ‘ধ্রুব মশাল’ প্রধানমন্ত্রী নির্বাচনের পূর্বেই কৃষির উন্নয়নের লক্ষ্যে খাল খননের ওপর গুরুত্ব দিয়েছিলেন: দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী নান্দাইলে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিক্ষা শিবির ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আনোয়ারায় শ্রমজীবী ও পেশাজীবীদের সম্মানে যুবদল নেতার ইফতার মাহফিল কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে কেপিএমে নারী সমাবেশ অনুষ্ঠিত ঈদ উপলক্ষে তুরাগবাসীকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা হারুন অর রশিদ খোকা রাজারহাটে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভীড় দেশের প্রকৌশল খাতের অভিভাবক প্রতিষ্ঠান আইইবি’র দোয়া ও ইফতার মাহফিল আগামীকাল শনিবার শিবগঞ্জে প্রগতি কল্যাণ সংস্থার উদ্যোগে এতিম শিশুদের জন্য ঈদ উপহার ও ইফতার আয়োজন বন্দর প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত কাউখালীতে ঈদুল ফিতরের ভিজিএফ চাল বিতরণ পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

রাতে আলো জালিয়ে চলনবিলে টেটা দিয়ে মাছ শিকার

সাব্বির মির্জা, (তাড়াশ)
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ১২:৫৬ অপরাহ্ন

মাছ নিয়ে বাঙালির মনের কোণে আছে তীব্র আবেগ ও ভালোবাসা। ‘মাছে-ভাতে বাঙালি’ যেন বাঙালি জীবনের ঐতিহ্য বহন করে। মাছ শিকারও তেমনি বাঙালি জীবনের এক অবিচ্ছেদ্য অংশ।

রাতে আলো জালিয়ে মাছ শিকার চলছে। চলনবিলের বিস্তীর্ণ মাঠ থেকে বন্যার পানি কম থাকায় জেলে ও শৌখিন মাছ শিকারিরা আলো জালিয়ে টেটা ও পলো দিয়ে মাছ শিকার করছেন। প্রতি বছরই তারা এই পদ্ধতিতে মাছ শিকার করেন।

চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বিনোদপুর গ্রামের রাজু আহমেদ বলেন, সন্ধ্যার পর যখন অন্ধকার হতে শুরু করে, তারা লাইট, টেটা ও পলো মাছ রাখার জন্য পাতিল নিয়ে বিলে মাছ ধরতে নেমে পরি। এরপর তারা সারিবদ্ধভাবে লাইটের আলো দিয়ে পানির নিচের মাছ খুঁজতে থাকেন। বিশেষ করে টাকি মাছ বেশি ধরেন। অন্যান্য দেশি প্রজাতির মাছও অল্প সংখ্যক পাওয়া যায়।

এদিকে মাগুরা বিনোদ ইউনিয়নের দিঘী সগুনা গ্রামের শৌখিন মাছ শিকারি আলমগীর হোসেন বলেন, সাধারণত যেসব উপায়ে মাছ ধরা হয়, সবই না দেখে। কেবল আলো জালিয়ে টেটা ও পলো দিয়ে মাছ ধরার পদ্ধতিতে আগে নিজ চোখে দেখে পরে টেটা ও পলো ফেলে মাছ ধরতে হয়। এভাবে মাছ ধরার মধ্যে এক দারুণ আনন্দ।

গত মঙ্গলবার রাতে সরেজমিনে চলনবিলের বিভিন্ন এলাকায় যতদূর দৃষ্টি যায়, শুধু আলো আর আলো। জেলে ও শৌখিন মাছ শিকারিরা আলো জালিয়ে টেটা ও পলো নিয়ে বিলের পানিতে মাছ শিকারে নেমে পড়েন তারা।

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মসগুল আজাদ জানান, রাতের আধারে আলো জালিয়ে টেটা ও পলো দিয়ে মাছ ধরা একটি উত্তম কৌশল। এতে মাছের বা অন্য কোনো জলজ প্রাণীর ক্ষতি হয় না।


এই বিভাগের আরো খবর