বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

রাষ্ট্র এবং মূল চেতনার বেদীমূলে যেন আঘাত না লাগে : সম্পাদক ফোরামের সাথে তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাপ্রতিদিন
সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ৮:৩৩ অপরাহ্ন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বাংলাদেশে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে এবং বর্তমান সরকার এই স্বাধীনতা সবসময় বজায় রাখতে চায়। লক্ষ্য রাখতে হবে, সংবাদ যেন আমাদের রাষ্ট্র এবং মূল চেতনার বেদীমূলে যেন আঘাত না হানে এবং সংবাদকে আকর্ষণীয় করতে গিয়ে যেন কাউকে অপব্যবহার না করা হয়।

সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্তোরাঁয় বাংলাদেশ সম্পাদক ফোরামের ইফতার সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সম্পাদক ফোরামের প্রধান উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব ফারুক আহমেদ তালুকদারের সঞ্চালনায় সভায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম সম্মানিত অতিথি হিসেবে এবং ফোরামের আহবায়ক রফিকুল ইসলাম রতন স্বাগত বক্তব্য দেন।

সম্পাদক ফোরামকে ধন্যবাদ জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘মহান স্বাধীনতা দিবসে দৈনিক প্রথম আলো অনলাইনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদের নামে যা পরিবেশন করেছে, তা যে একইসাথে দায়িত্বহীন এবং রাষ্ট্রবিরোধী, সেটি সম্পাদক ফোরাম তাদের বিবৃতিতে পরিস্কারভাবে বলেছে।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, আমরা বহুমাত্রিক গণতান্ত্রিক সমাজে বসবাস করি। আমরা বিশ্বাস করি, সমাজ ও গণতন্ত্রের বিকাশের জন্য গণমাধ্যমের স্বাধীন বিকাশ অপরিহার্য। আওয়ামী লীগ শুধু সরকারে থাকা অবস্থায় নয়, বিরোধী দলে থাকার সময়ও গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে ছিলো, ভবিষ্যতেও থাকবে। দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান তিনি।

সভাপতির বক্তৃতায় দি ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বলেন, রাষ্ট্র না থাকলে নাগরিকেরই অস্তিত্ব থাকে না, তাই রাষ্ট্রবিরোধী সংবাদ পরিবেশন কখনো সাংবাদিকতা হতে পারে না, এটি অপসাংবাদিকতা।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বর্তমান সভাপতি ওমর ফারুক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদল, ডিএফপির মহাপরিচালক গোলাম কিবরিয়া, ডিইউজের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হক সোহেল, এডিটরস গিল্ড নেতা মোল্লাহ আমজাদ হোসেন, সিনিয়র সাংবাদিক আজিজুল ইসলাম ভূঁইয়া শাজাহান সরদার, শরীফ শাহাবুদ্দিন, এ কে এম বেলায়েত হোসেন, বাংলাদেশ বুলেটিনের সম্পাদক ও প্রকাশক মোঃ আশরাফ আলী, সংবাদ প্রতিদিন সম্পাদক রিমন মাহফুজ বাংলাদেশের আলো সম্পাদক ও প্রকাশক মফিজুর রহমান খান বাবু, আমার বার্তা সম্পাদক জসীম উদ্দীন, সিটিজেন টাইম সম্পাদক তৌফিক হোসেন, ফোরামের নেতা দুলাল আহমেদ চৌধুরী, চট্টগ্রাম প্রতিদিন সম্পাদক আয়ান শর্মা, ঢাকা টাইম সম্পাদক আরিফুর রহমান দোলন, দৈনিক ভোরের আকাশের উপদেষ্টা সম্পাদক মোতাহার হোসেন, সংবাদ সারাবেলা সম্পাদক আব্দুল মজিদ, সাউথ এশিয়ান টাইম সম্পাদক দীপক আচার্য, কান্ট্রি টুডে সম্পাদক হেমায়েত হোসেন, দৈনিক মুখপাত্র সম্পাদক শেখ জামাল হোসেন, বাংলাদেশ কন্ঠ সম্পাদক ফারুক খান, সকালের সময় সম্পাদক নুর হাকিম প্রমুখ সভায় যোগ দেন।


এই বিভাগের আরো খবর