রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে আইইবি’র শ্রদ্ধা, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ কর্মসূচি আওয়ামী লীগ নারায়ণগঞ্জ কে মাফিয়া এলাকা হিসেবে পরিচিত করেছিল : নাহিদ ইসলাম সরকার সকল নাগরিকের সমান অধিকার ও উন্নয়ন চায় : সাখাওয়াত বিশ্বম্ভরপুর সীমান্তে বিজিবির বড় অভিযান: ১৮ লক্ষ টাকার ভারতীয় ওষুধ জব্দ মতলব উত্তরে হিন্দু যুবকের ইসলাম ধর্ম গ্রহণ মতলব উত্তরে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৩৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা স্পিকারের সহধর্মিনী সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় দিলারা হাফিজের ইন্তেকাল খুলনা জেলা পরিষদকে দুর্নীতি মুক্ত করা করা হবে : পাইকগাছায় গণ সংবর্ধনা অনুষ্ঠানে “বাপ্পী” মেসার্স লুনা ট্রেডার্স ও সানজানা এন্টারপ্রাইজের বার্ষিক হালখাতা ও হিসাব নবায়ন অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের অবৈধ হাউজিং প্রকল্পে শতকোটি টাকা বিনিয়োগ ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বিপুল জ্বালানি তেল জব্দ, জরিমানা গাঁজা সহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব আসন্ন নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে শফিউল আলম শফির নাম আলোচনায় শীর্ষে মুকসুদপুরে কোন পাম্পে মিলছে না পেট্রোল অকটেন; মহা বিপদে গাড়ির মালিকরা বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র সভায় মহাসচিব আলমগীর গনি ফরিদপুরে সেপটিক ট্যাংক থেকে বৃদ্ধার লাশ উদ্ধার রেঞ্জ কর্মকর্তা মোখলেসের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও বন উজাড়ের অভিযোগ তিন জেলায় ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোর চালু আনোয়ারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে এনসিপির এক মাসের খাদ্যসামগ্রী বিতরণ বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে গোয়াইনঘাটের সম্ভাবনা ও সমস্যাগুলো তুলে ধরতে হবে হাকিম চৌধুরী আনন্দ-উচ্ছ্বাসে সাংবাদিক সংসদ কক্সবাজারের ঈদ পুনর্মিলনী সম্পন্ন বিশ্ব বিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় স্থাপন হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের দুর্ভোগ কমবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম মহান স্বাধীনতা দিবসে ফেনীতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পলাতক জীবন শেষ: হত্যা-দুর্নীতিসহ একাধিক মামলার আসামি সাবেক এমপি জিন্নাহ গ্রেফতার মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ের তান্ডবে লন্ডভন্ড, বিদ্যুৎ বিচ্ছিন্নসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি শেরপুরে আবাসিক ভবনে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত রাখার অপরাধে ব্যবসায়ীকে জরিমানা সালথা বাজারে পাটের গুদামে অগ্নিকান্ডে ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি পাইকগাছার বিরাশী গ্রাম জুড়ে চলাচলের রাস্তায় ইটের সলিং থাকলেও ৯০ ফুট রাস্তা পড়ে আছে অবহেলায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবৈধ পশুর হাট: নবীগঞ্জে জনদুর্ভোগ চরমে

রিয়ালকে হারিয়ে কোপা দেল রে চ্যাম্পিয়ন বার্সা

অনলাইন ডেস্ক :
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রের শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা। কার্লো আনচেলত্তির দলকে ৩-২ গোলে হারিয়ে রেকর্ড ৩২ বারের মতো শিরোপা জিতেছে কাতালানরা।

সেভিয়ার মাঠে ম্যাচের ২৮ মিনিটে প্রথম লিড নেয় হানসি ফ্লিকের দল বার্সা। গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি।

ওই গোলেই জয়ের আশা জাগিয়েছিল এর আগে লা লিগার প্রথম লেগ ও সুপার কোপা দে স্পেনের ফাইনালে রিয়ালকে হারানো বার্সা। কিন্তু ইনজুরি নিয়েও দ্বিতীয়ার্ধে বদলি হয়ে মাঠে নামা কিলিয়ান এমবাপ্পে ম্যাচ জমিয়ে দেন। ৭০ মিনিটে ফ্রি কিক থেকে গোল করেন তিনি।

সাত মিনিট পরই রিয়ালের আরেক ফরাসি তারকা অরেলিন চুয়ামেনি গোল করে ব্লাঙ্কোসদের ২-১ গোলে এগিয়ে নেন। কিন্তু শিরোপা জয়ের কাছে যাওয়া ওই লিড কার্লো আনচেলত্তির দল ধরে রাখতে পারেনি। ৮৪ মিনিটে রিয়ালের গোলরক্ষক থিবো কর্তুয়ার ভুলে ২-২ গোলের সমতায় ফেরে বার্সেলোনা।

নির্ধারিত সময়ের যোগ করা সময়ে লিড নিয়ে শিরোপা জয়ের সুযোগ তৈরি করে বার্সা। ৯৫ মিনিটে বক্সে রাফিনিয়াকে ট্যাকল করেন অ্যাসেনসিও। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু ভিএআর- এর সহায়তায় পেনাল্টি বাতিল করে রাফিনিয়াকে ডাইভ দেওয়ার অভিযোগ হলুদ কার্ড দেখান রেফারি।

ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানে ১১৬ মিনিটে গোল করে শিরোপা ঘরে তোলে বার্সা। জয়সূচক গোল করেন বার্সার ফরাসি ডিফেন্ডার জুলেন কুন্দে।

পরেই অবশ্য পেনাল্টি পায় রিয়াল কিন্ত অফসাইডের কারণে তা বাতিল হয়। শেষ বাঁশির আগে রেফারির প্রতি বাজে আচরণ করে লাল কার্ড দেখেন রিয়ালের রুডিগার ও ভাসকেস।

সময় শেষের বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে বার্সা শিবির।

এ জয়ে কোপা দেল রে’র ইতিহাসে বার্সার শিরোপার সংখ্যা দাঁড়াল ৩২-এ, যা সর্বোচ্চ। এটি চলতি মৌসুমেবার্সেলোনার দ্বিতীয় শিরোপা, এর আগে স্প্যানিশ সুপার কাপেও রিয়ালকে হারিয়ে ট্রফি জিতেছিল তারা।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর