সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

রেঞ্জ কর্মকর্তা মোখলেসের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও বন উজাড়ের অভিযোগ

শ্রীপুর প্রতিনিধি
শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৫:২৬ অপরাহ্ন

ঢাকা বন বিভাগের শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেসুর রহমানের বিরুদ্ধে বাগান সৃজনে অনিয়মসহ অবৈধ ২১টি করাত কল থেকে উৎকোচ আদায় এবং স্থানীয় বনখেকোদের সঙ্গে আতাঁত করে বন উজারের অভিযোগ উঠেছে।

বন এরিয়ার ১০ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপনের বিধান না থাকলেও রেঞ্জ এরিয়ায় ২১ টি করাত কল অবৈধ ভাবে চলছে। যা সংশ্লিষ্ট রেঞ্জের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের সাথে আঁতাত করেই চলছে এমন অভিযোগ উঠায় তদন্ত করে রিপোর্ট দিয়েছে দুদক। দুদকের প্রতিবেদন সংশ্লিষ্ট রেঞ্জ ও বিট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের সুপারিশ করা হয়েছে। রহস্য জনক কারণে প্রায় এক বছর অতিবাহিত হলেও বিভাগীয় কোনো ব্যবস্থা গ্রহনের উদ্যোগ দেখা যায়নি । ফলে এখনও বহাল তবিয়তেই আছেন শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান। এই রেঞ্জ কর্মকর্তা যোগদানের পর থেকে গত তিন বছরে কয়েক কোটি টাকার বনভূমি জবরদখল, কোটি কোটি টাকা মূল্যের হাজার হাজার গাছ কেটে বন উজার করা হয়েছে।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধে সারা দেশের বন বিভাগের ন্যায় সংশ্লিষ্ট রেঞ্জের ২০২০-২০২১ ও ২০২৩-২০২৪ আর্থিক সালের সৃজিত বাগানের ২৪ টি বাগানের মধ্যে ২২ টি অসফল বা ব্যর্থ আর দুটি বাগানের জার্নাল এবং অধিকাংশ বাগানের চুক্তিনামাই পাওয়া যায়নি। এই মর্মে বন অধিদপ্তরের পরিক্ষণ ও মূল্যায়ন ইউনিট বাগানের সফলতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন দাখিল করেছে। এবাবদ বরাদ্দ ছিল প্রায় ১ কোটি টাকা।বাগান সৃজন ও পরিচর্যা না করেই রেঞ্জ কর্মকর্তা মোখলেস প্রায় পুরো টাকাই আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। প্রায় তিন বছরের বেশি সময় অতিবাহিত হলেও এখনো রেঞ্জ কর্মকর্তা বহাল তবিয়তেই থাকায় প্রশ্ন উঠেছে এই কর্মকর্তার খুঁটির জোড় কোথায়? তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের দাবি উঠেছে। এসব তথ্য বন অধিদপ্তরের পরীক্ষণ ও মনিটরিং ইউনিটের প্রতিবেদন ও দুদকের প্রতিবেদন থেকে পাওয়া গেছে।

বন অধিদপ্তরের পরীক্ষণ ও মূল্যায়ন ইউনিটের বাগান জরিপ ও মনিটরিং বিষয়ে ২২.০১.০০০০.১৭৬.০৪.০৫৬.২৫.৪১৬ স্মারকে ২০২৫ সালে এক প্রতিবেদন থেকে জানা যায়, ঢাকা বন বিভাগের আওতায় শ্রীপুর রেঞ্জের ২০২০-২০২১ ও ২০২৩-২০২৪ আর্থিক সালে মোট ২৪ টি বাগান সৃজন করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ টির মধ্যে ২২ টিই অসফল বা ব্যর্থ আর বাকি দুটি বাগানের জার্নাল এবং অধিকাংশ বাগানের চুক্তিনামা পাওয়া যায়নি। টেকসই বন ও জীবিকা সুফল প্রকল্পের অর্থায়নে করা এসব বাগানের অসফলের রিপোর্টে বলা হয়েছে, অনেক বাগানের সাইন বোর্ড নেই, নেই পরিমান মতো গাছ ও গাছের চারা। এসব পরিদর্শন করে সংশ্লিষ্ট ইউনিট তাদের প্রতিবেদন দাখিলের দীর্ঘ দিন পেড়িয়ে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরব দর্শকের ভূমিকা পালন করছে এমন অভিযোগও উঠেছে।
অপর দিকে, গাজীপুর জেলা দুর্নীতি দমন কমিশনের ১৬৯৩ নং স্মারকের তদন্ত প্রতিবেদনে দেখা গেছে, শ্রীপুর রেঞ্জের সাতখামাইর বিটে প্রায় ১৭ টি করাতকল পরিদর্শন করে দুদকের টিম। করাত কলগুলো দীর্ঘদিন অবৈধ ভাবে পরিচালনা করে আসছে সংশ্লিষ্টরা । এব্যাপারে করাত কল মালিক ও সংশ্লিষ্ট রেঞ্জের বিটের দায়িত্ব প্রাপ্তদের জিজ্ঞাসাবাদ করেছে দুদক। প্রতিটি করাত কল থেকে মাসে প্রায় পঞ্চাশ হাজার টাকা করে উৎকোচ নেন রেঞ্জ কর্মকর্তা মোখলেস। বিনিময়ে রেঞ্জ কর্মকর্তা করাতকল গুলো চালানোর সুযোগ দিচ্ছেন মর্মে তথ্য উঠে আসে।
প্রতিবেদনে দেখা যায়, গাজীপুরের দুদকের উপ পরিচালক মোজাহার আলী সরদার স্বাক্ষরিত প্রতিবেদনে শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেসুর রহমানসহ সংশ্লিষ্ট বিট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়েছে।
এ ব্যাপারে শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান মুঠো ফোনে জানান, তিনি যে দিন এ রেঞ্জে যোগদান করেছেন তারপরের দিন তদন্ত টিম আসে। তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, করাত কল উচ্ছেদ অভিযান চলছে। মামলাও করা হয়েছে। বিভাগীয় ভাবে তাকে শোকজ করা হয়ে ছিল তার জবাব তিনি দিয়েছেন। সুফল প্রকল্পে কোনো অনিয়ম হয়নি বলে তিনি জানান। যেসব বাগানে গাছ কম ছিল, সেখানে গাছ লাগানো হয়েছে। করাত কল বিষয়ে তিনি বলেন, সারা দেশেই করাত কল চলছে, এখানে তো এক দিনে হয়নি। সুযোগ সুবিধা নেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করে বলেন, রেঞ্জের অনেক জায়গা উদ্ধার করে বনায়ন করতে গিয়ে তাকে হামলা মামলার শিকার হতে হয়েছে বলেও তিনি জানান।


এই বিভাগের আরো খবর