রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৩৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা

জাহিদ হোসেন, দিনাজপুর
শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৮:৪৩ অপরাহ্ন

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বাংলা ১৪৩৩ সনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ১৫টি পদের বিপরিতে ৯ স্বতন্ত্র প্রার্থীসহ ২টি প্যানেল থেকে ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্যানেল দুইটি হলো বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনিত প্যানেল ও জামায়াত সমর্থিত সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ মনোনিত প্যানেল।
আজ শনিবার (২৮ মার্চ ২০২৬) দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে সমিতির ১৪৩৩ সনের নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের নিকট প্রার্থীরা নিজ নিজ প্যানেলের পক্ষে তাদের মনোনয়নপত্র জমা দেন।
বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনিত প্যানেলের প্রার্থীরা হলেন-সভাপতি মোঃ এমাম আলী, সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম-২, মোঃ আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মোঃ খয়রাত আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ মশিহুর রহমান ফাতেমী, মোঃ আজেদুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ নিয়ামুল হক,
পাঠাগার সম্পাদক এসএম মোস্তাকিম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাদেকা তামান্না, সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক আলহাজ্ব মোঃ মাহাবুবুর রহমান মানিক, সদস্য রুহিনী কান্ত রায়, মোঃ সামসুদ্দোহা, মোঃ জোবায়ের আল মামুন তুহিন, মোঃ দেলোয়ার হোসেন-৬ ও মোঃ এনামুল হক।

জামায়াত সমর্থিত সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি একেএম রেজাউল কবির চৌধুরী, সহ-সভাপতি খন্দকার মোঃ রমজান আলী, মোঃ নুর নবী, সাধারণ সম্পাদক আবুল আ’লা মোঃ মাহবুবুর রহমান ভুট্টু, সহ-সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম-২, মোঃ ইসহাক আলী, কোষাধ্যক্ষ মােঃ আব্দুর রাজ্জাক রাজু, সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক মোঃ তোজাম্মেল হক বকুল, শিক্ষা ও সংস্কৃতিক সম্পাদক বিনয় কান্তি রায় জীবন, পাঠাগার সম্পাদক মোঃ ইকবাল আনসারী, সদস্য শারমিন আক্তার সাথী, মোঃ ওবায়দুল্লাহ, মোঃ ফরহাদ, মোঃ জাহিদ হাসান শুভ ও মনোরঞ্জন রায়।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন-সহ-সভাপতি তহসিনা আকতার দিপলী, সাধারণ সম্পাদক মোঃ খাদেমুল ইসলাম, হাজী মোঃ সাইফুল ইসলাম, মোঃ আতাউর রহমান আতা, সহ-সাধারণ সম্পাদক মোঃ তোজাম্মেল হক লিটন, মোঃ জাকির হোসেন, মোঃ মকসেদুর রহমান শাহজাদা, কোষাধ্যক্ষ মোঃ কামরুল হাসান ও সদস্য মোঃ সাদেকুর রহমান বিপ্লব।
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশন হিসেবে দাযিত্ব পালন করছেন মোঃ ইব্রাহীম-১, নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ আইনুল হক-১ ও একেএম মঞ্জুর রশীদ রতন।
এবারে এই নির্বাচনে মোট ৫৪৬ জন আইনজীবী ভোটার হিসেবে ভোট প্রদান করবেন।
আগামী ১১ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১০ টা হতে বিকেল ৩টা পর্যন্ত নির্বাচনে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


এই বিভাগের আরো খবর