শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
পাইকগাছায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট “লোনাপানি” কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ “কারাতে চ্যাম্পিয়নশিপ-২৬” এ সাংবাদিক কন্যার স্বর্ন জয় শাহজাদপুরের আ..লীগের আইন সম্পাদক শাহ জালাল গ্রেফতার আনোয়ারা-কর্ণফুলীতে রংমিস্ত্রী শ্রমিক কল্যাণ এসোসিয়েশনের উদ্বোধন ২৪ ঘণ্টার মধ্যে হত্যা রহস্য উদ্ঘাটন: স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার পেলেন আনোয়ারা থানার এসআই শিমুল নবীনগরে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন চিলমারির থানাহাট ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল আলোচনায় শীর্ষে সালথায় মারামারীর ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবী এলাকাবাসীর আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ট্রাফিক বিভাগের অভিযান: ৪ অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ গজারিয়ায় আধুনিক মার্কেট ভবন উদ্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে অতিথি সাইফুল বারী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি লিটন আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্যোগ সহায়তা ও সামাজিক সুরক্ষায় বিএনপি সরকারের মানবিক উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী সালথায় মাদকের বিরুদ্ধে রাস্তায় নেমেছে গ্রামবাসী মতলব উত্তরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই যুবকের অকাল মৃত্যু,ফরিদপুরে দাফন মালয়েশিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের বৈধকরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ওয়াদুদ সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি, জলাবদ্ধতায় নাকাল হালুয়াঘাট পৌরবাসী সোনারগাঁয়ের গুহাটা এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ঐতিহাসিক “কদম রসুল”দরগাহ পরিদর্শনে এমপি ও ডিসি দুই হাসপাতাল ঘুরে সেবার মান নিয়ে অসন্তোষ এলজিআরডি প্রতিমন্ত্রীর যুুক্তরাষ্ট্রে গণিতে পিএইচডিতে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন মতলবের কৃতি শিক্ষার্থী সানজিদা আক্তার তুলি নগরকান্দায় ব্রাজিল- আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খেলাধুলা সুশৃঙ্খল প্রজন্ম গঠনের হাতিয়ার: এমপি বাচ্চু

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ট্রাফিক বিভাগের অভিযান: ৪ অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ

কাজী নাঈম উদ্দিন, লক্ষ্মীপুর
শনিবার, ২০ জুন, ২০২৬, ২:১০ অপরাহ্ন

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ চৌরাস্তা বাজার এলাকায় ট্রাফিক বিভাগের বিশেষ অভিযানে ৪টি অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ করা হয়েছে।

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে পরিচালিত এ অভিযানে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। গতকাল শুক্রবার (১৯ জুন) লক্ষ্মীপুর ট্রাফিক বিভাগের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক বিভাগের ইনচার্জ এস এম কামরুল হাসান। অভিযান চলাকালে সড়কে অনুমোদন ছাড়া চলাচল এবং অবৈধভাবে মাটি পরিবহনের দায়ে চারটি ট্রাক্টর আটক করা হয়।
ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, অবৈধ মাটিবাহী ট্রাক্টর ও অন্যান্য অননুমোদিত যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে সড়ক দুর্ঘটনার আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে।

পাশাপাশি এসব যানবাহনের কারণে যানজট সৃষ্টি, জনদুর্ভোগ এবং সড়কের ক্ষয়ক্ষতি হচ্ছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে নিয়মিত নজরদারির অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট চালক ও মালিকদের সড়ক পরিবহন আইন মেনে চলার জন্য সতর্ক করা হয়। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।

এদিকে স্থানীয় বাসিন্দারা ট্রাফিক বিভাগের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, অবৈধ মাটিবাহী ট্রাক্টরের কারণে প্রায়ই সড়কে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয় এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে। তাই জনস্বার্থে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা। সংশ্লিষ্টরা মনে করছেন, ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য কমবে এবং সড়কে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত হবে।


এই বিভাগের আরো খবর