মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
তিন বিয়ে করা বাবাকে ‘হানি ট্র্যাপে’ ফেলে অপহরণের পর হত্যা কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার উত্তরায় তিন অভিযানে ৬ জন গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল-ভারতীয় ঔষধ উদ্ধার সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন সভাপতি সেলিম শেখ, সাধারণ সম্পাদক এমদাদুল হক শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন বন্দরে কলেজ ছাত্রী কে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা ও ভাইকে কুপিয়ে জখম মাদকবিরোধী অভিযানে চার ব্যক্তিকে দণ্ড, অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফুলপুরে পার্টনার কংগ্রেস, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব নান্দাইলে পিআইবির তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সমাপ্ত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে-কলমে আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণ কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আনোয়ারায় জোড়া খুন: ঋণের স্ট্যাম্প চুরি করতে গিয়ে মা-মেয়েকে হত্যা, স্বীকারোক্তি একযোগে সিংহভাগ পত্রিকা বন্ধ করে দেওয়া ছিল শেখ মুজিবের পতনের অন্যতম কারণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আনোয়ারায় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস

শেরপুরে দুই আসনে নির্বিঘ্ন শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে

মনিরুজ্জামান মনির, শেরপুর
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ন

শেরপুরের দুইটি সংসদীয় আসনে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে। ভোটের শুরু থেকেই কেন্দ্রগুলোতে ছিল শান্ত পরিবেশ। সকাল ১০ টা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শেরপুর-১ (সদর) ও শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নারী ভোটারদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

ভোটের নিরাপত্তায় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যদের পাশাপাশি র‍্যাব ও বিজিবির টহল টিম মোতায়েন করা হয়েছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তরফদার মাহমুদুর রহমান বলেন, “ভোটগ্রহণ শুরু থেকে শান্তিপূর্ণ রয়েছে। কোথাও কোনো সমস্যা দেখা দেয়নি। আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি।”

জেলা পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম বলেন, “নির্বাচনী নিরাপত্তায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সদর উপজেলার দিঘারপাড় সরকারী বালক প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দিতে আসা আফসর আলী বলেন, “নির্ভয়ে ভোট দিতে পারছি। পরিবেশ ভালো এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে আমরা স্বস্তি পাচ্ছি।”

নকলা উপজেলার একটি কেন্দ্রে ভোটার মতিউর রহমান বলেন, “শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছি। কোথাও কোনো বাধা নেই।”

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, শেরপুর-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৪৮৯ জন ও ভোটকেন্দ্র ১৪৫টি। আর শেরপুর-২ আসনে মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ৩৫ জন ও ভোটকেন্দ্র ১৫৪টি।


এই বিভাগের আরো খবর