শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় রিকশাচালককে হত্যা: লোমহর্ষক বর্ণনা আসামীর সালথায় মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী কে নিয়ে আপত্তিকর মন্তব্য-প্রতিবাদে বাসার সামনে উত্তেজনা বাংলা নববর্ষে মোগরাপাড়ার আকাশে রঙিন ঘুড়ির মেলা, উৎসবে মানুষের ঢল মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি

শ্রীপুরকে ‘স্মার্ট’ উপজেলা হিসেবে গড়তে চান মৌসুমি সরকার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ৬:২১ অপরাহ্ন

আসন্ন শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে শ্রীপুর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি হালিমা খাতুন মৌসুমি সরকার মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে প্রার্থীতা ঘোষনা করেছেন। গত শনিবার বিকেল ৩টায় উপজেলার বরমী ইউনিয়নের ৮নং ওয়ার্ড বরমী পশ্চিম পাড়া এলাকায় নিজ বাড়িতে দলীয় নেতাকর্মী, সাংবাদিক ও গ্রামের সর্বসাধরণের সাথে মতবিনিময় সভায় তিনি এ ঘোষনা দেন। প্রার্থীতা ঘোষণা শেষে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন মৌসুমি সরকার।এ সময় উপস্থিত সকলেই দুহাত তুলে সমর্থন করেন।মৌসুমি সরকার উপজেলার বরমী ইউনিয়নের বরমী পশ্চিম পাড়া গ্রামের সবুজ মিয়ার স্ত্রী।

মতবিনিময় সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,জহিরুল ইসলাম,আনোয়ার সরকার,মাওনা ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মঞ্জিল খান সহ প্রমুখ।এ সময় আওয়ামীলীগ,ছাত্রলীগ,যুবলীগ ও যুব মহিলালীগের নেতাকর্মী সহ ওই গ্রামের শতাধীক ভোটাররা উপস্থিত ছিলেন। মৌসুমি সরকার বলেন, আপনাদের মাঝে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করছি এবং আপনাদের সকলের দোয়া ও সমর্থন চাই। আমাকে আপনারা একটি বার ভোট দিয়ে দেখেন আপনারা ঠকবেন না। আমি করোনাকালেও আপনাদের পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব।মৌসুমি সরকার তার বক্তব্য বলেন, আমি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে সার্বক্ষনিক শ্রীপুরবাসীর খেদমতে নিজেকে নিয়োজিত রাখব এবং তাদের সুখ-দু:খে পাশে থাকবো। আমি কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দিব না।

স্মার্ট শ্রীপুর গড়ার লক্ষ্যে তিনি সকলের সহযোগীতা কামনা করেন। গরীব, দু:খি, অনাথ, অসহায় এবং অস্বচ্ছল মানুষদেরকে সহযোগীতা করব। তিনি শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেজন্য সকলের সহযোগীতা চান। অবৈধ টাকা দিয়ে কেউ যেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে না পারে সেজন্য তিনি জাতির বিবেক সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। টাকা দিয়ে ক্ষনিকের জন্য সুখ পেলেও মানুষের ভালোবাসা অর্জন করা সম্ভব নয়। তিনি আরও বলেন,বিজয়ী হলে শ্রীপুর উপজেলা প্রশাসন কে স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত জনপ্রশাসন হিসাবে গড়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। আমি দীর্ঘ প্রায় দুই যুগেরও বেশি সময় যাবত সরাসরি শ্রীপুরের রাজনীতির সাথে জড়িত। বর্তমানে শ্রীপুর উপজেলা যুব মহিলা লীগের সভাপতির দায়িত্ব পালন করছি।

আমার এ রাজনীতির সময়ে কারো কোনো ক্ষতি আমি করিনি। গত করোনাকালীন সময়ে আমি গরীব, দু:খি, অনাথ, অসহায় এবং অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছি। আমি নিজে করোনায় আক্রান্ত হয়েও যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি তাদেরকে সহযোগীতা করতে। আমার এ ধরনের জনকল্যাণমূলক কাজে উদ্বুদ্ধ হয়ে শ্রীপুরের জনগণই আমাকে নির্বাচন করার জন্য উৎসাহ দিচ্ছে। আমি তাদের ভরসা ও আস্থার মানুষ। তারা যখন আমাকে ডেকেছে তখনই তাদের পাশে পেয়েছে। তারা আমাকে জনপ্রতিনিধি এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। আপনারা যে ভালবাসা, স্নেহ মমতা দিয়েছেন তা আমি কখনোই ভুলবো না। ইনশাআল্লাহ আমার চেষ্টা থাকবে বিজয়ী হয়ে আপনাদের সকল সমস্যার সমাধান করবো। আমি আশা করছি আসন্ন শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে শ্রীপুর উপজেলা যুব মহিলা লীগসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা আমার জন্য কাজ করবে।


এই বিভাগের আরো খবর