বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলী কার্ড বিতরণ শুরু করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ঘিওরে একই পরিবারের তিনজন আটক , ঘরবাড়ি জ্বালিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা প্যাডেলে প্যাডেলে পুরো বাংলাদেশ,অসাধারণ কীর্তি সানাউল্লাহ চৌধুরী জুয়েল সাতক্ষীরা জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড শ্রীপুরে ৬৮০পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে বন্দর প্রেসক্লাবের শোক প্রকাশ চাকরির প্রলোভনে ডেকে এনে মুক্তিপণ দাবি, চক্রের গ্রেপ্তার- ১ আমতলীতে জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা সেশনে ১,২২০ শিক্ষার্থীর মাঝে খাতা বিতরণ আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন জৈন্তাপুরে পূর্ব দরবস্ত ইউনিয়ন বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন বিদ্যুৎস্পৃষ্ট থেকে মানুষকে রক্ষায় জাতীয় প্রেসক্লাবে সচেতনতামূলক সাংবাদিক সম্মেলন আত্রাইয়ে রেললাইনের পাশে হজ এজেন্সির প্রতিনিধির মরদেহ উদ্ধার,পরিবারের দাবী হত্যা চুনারুঘাটে খোয়াই নদী থেকে লাশ উদ্ধার জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও আরেকটি ধর্ষণ মামলায় অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত নগরকান্দায় গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী  কর্মশালা অনুষ্ঠিত

শ্রীপুরে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি
রবিবার, ২১ এপ্রিল, ২০২৪, ১০:০৩ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসার তালাবদ্ধ ঘর থেকে আজিদা বেগম (৩৮) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথা ও শরীরে বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে ।

আজ রোববার সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের জৈনা বাজার নগর হাওলা গ্রামের বাবুল খানের ভাড়া বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আজিদা বেগম (৩৮) নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার হাইলাটি গ্রামের রুমালী হোসেনের মেয়ে।সে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার বাবুল খানের ভাড়া বাসায় স্বামীর সঙ্গে থাকতেন এবং স্থানীয় একটি হোটেলে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে বাড়ির মালিক পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ কক্ষের দরজা তালা ভেঙে প্রবেশ করে তার মরদেহ উদ্ধার করে।এলাকাবাসী জানান, ওই নারী ও তাঁর স্বামী সেখানে বসবাস থাকতেন।শনিবার থেকে স্বামীকে পাওয়া যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে, স্বামীই এই হত্যাকাণ্ড ঘটিয়ে বাসা থেকে পালিয়েছেন।নিহত আজিদা বেগমের মেয়ের জামাই সবুজ মিয়া বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি।এখন বিস্তারিত বলতে পারছি না। বাড়ির মালিক বাবুল খান জানান,৯ মাস আগে ওই নারী তার কাছ থেকে একটি টিনসীট একটি কক্ষ ভাড়া নেন। ভাড়া নেওয়ার ৪ মাস পর তাঁর স্বামী বাসায় আসেন। সে স্থানীয় জৈনা বাজার পাবনা হোটেলে কাজ করতেন।

গত শুক্রবার রাত ৯ টার দিকে স্বামীসহ ওই নারী ভাড়া বাসার কক্ষে প্রবেশ করে। পরে আর স্বামীর দেখা পাওয়া যায় নি। স্ত্রী নিয়মিত থাকলেও স্বামী মাঝেমধ্যে বাসায় আসতেন। স্ত্রীর নাম-পরিচয় পাওয়া গেলেও স্বামীর নাম-পরিচয় পাওয়া যায়নি। আমি তাঁর স্বামীকে কী কাজ করেন, কোথায় কাজ করেন জিজ্ঞেস করলে জবাবে মাওনা চৌরাস্তা এলাকায় কাজ করতেন বলে জানান। রোববার সকালে কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেন। জৈনা বাজার পাবনা হোটেলের মালিক বলেন দুলাল বলেন,ওই নারী আমার হোটেলে কাজ করতেন। শুক্রবার থেকে সে কাজ করতে আসতো না।তবে তার স্বামীকে আমি কখনো দেখি নাই।

গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মাতবর বলেন,নিহত আজিদা স্থানীয় বাবুল খানের বাসায় ভাড়া থেকে জৈনা বাজার পাবনা হোটেলে বাবুচ কাজ করতেন।সকালে বাড়ির মালিক তাঁর বাড়িতে এক নারীর গলাকাটা মরদেহ পড়ে আছে এমন খবর দেওয়ার পর আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেই। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, প্রাথমিভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে।

তবে কে বা কারা কি কারণে হত্যা করেছে এটা এখনো জানা যায়নি। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


এই বিভাগের আরো খবর