বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলী কার্ড বিতরণ শুরু করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ঘিওরে একই পরিবারের তিনজন আটক , ঘরবাড়ি জ্বালিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা প্যাডেলে প্যাডেলে পুরো বাংলাদেশ,অসাধারণ কীর্তি সানাউল্লাহ চৌধুরী জুয়েল সাতক্ষীরা জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড শ্রীপুরে ৬৮০পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে বন্দর প্রেসক্লাবের শোক প্রকাশ চাকরির প্রলোভনে ডেকে এনে মুক্তিপণ দাবি, চক্রের গ্রেপ্তার- ১ আমতলীতে জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা সেশনে ১,২২০ শিক্ষার্থীর মাঝে খাতা বিতরণ আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন জৈন্তাপুরে পূর্ব দরবস্ত ইউনিয়ন বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন বিদ্যুৎস্পৃষ্ট থেকে মানুষকে রক্ষায় জাতীয় প্রেসক্লাবে সচেতনতামূলক সাংবাদিক সম্মেলন আত্রাইয়ে রেললাইনের পাশে হজ এজেন্সির প্রতিনিধির মরদেহ উদ্ধার,পরিবারের দাবী হত্যা চুনারুঘাটে খোয়াই নদী থেকে লাশ উদ্ধার জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও আরেকটি ধর্ষণ মামলায় অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত নগরকান্দায় গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী  কর্মশালা অনুষ্ঠিত

সালথায় ভেজাল তৈল তৈরির কারখানায় পুলিশের অভিযান: অসাধু ব্যবসায়ী আটক

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ১০:১৮ অপরাহ্ন

ফরিদপুরের সালথায় নিজ কারখানায় ভেজাল সয়াবিন তৈল, পোলাওয়ের চাল ও ডিটাজেন্ট পাউডার উৎপাদন করে বিভিন্ন বাজারে পাইকেরি বিক্রি করতেন জামাল মাতুব্বর (৪৫) নামে এক অসাধু ব্যবসায়ী। আর এতে কপাল খুলে যায় তার। ভেজাল পণ্য বাজারজাত করে মাত্র কয়েক বছরে কোটিপ্রতি বনে গেছেন জামাল। তবে অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন তিনি।

শুক্রবার বিকালে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল নগরকান্দা) মো. আসাদুজ্জামান শাকিল ও সালথা থানার ওসি মোহাম্মাদ ফায়েজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার গট্টি ইউনিয়নের ঠেনঠেনিয়া বাজারে জামাল স্টোর নামে একটি কারখানায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ ভেজাল তেল, পোলাওয়ের চাল ও ডিটারজেন্ট পাউডার। আটক জামাল ভাবুকদিয়া গ্রামের মৃত মালেক মাতুব্বরের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মুরাদ মোল্যা জানান, জামাল ঠেনঠেনিয়া বাজারে একটি কারখানা খুলে দীর্ঘদিন ধরে ভেজালদ্রব্য তৈরি করে বাজারাজাত করে আসছেন। এতে সে মাত্র কয়েক বছরে কোটি টাকার মালিক হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ এসে অভিযান চালায়।

শুক্রবার রাতে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান শাকিল গনমাধ্যমকে বলেন, ব্যবসায়ী জামাল দীর্ঘদিন ধরে নিজ কারখানায় নিম্নমানের পাম তেল বোতলজাত করে নামিদামি কোম্পানির মোড়ক লাগিয়ে ইচ্ছামতো মেয়াদ উত্তীর্ণের তারিখ বসাতেন। পরে সেগুলো পিওর সয়াবিন তেল বলে বিভিন্ন বাজারে পাইকেরি বিক্রি করে আসছিলেন। শুধু তাই নয়, নিম্নমানের পোলাওয়ের চাল প্যাকেটজাত করে বিক্রি করতেন। পাশাপাশি ভেজাল ডিটারজেন্ট পাউডার তৈরি করতেন।

সালথা থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঠেনঠেনিয়া বাজারে অভিযান চালিয়ে কারখানার মালিক জামাল মাতুব্বরকে আটক করা হয়েছে। এ সময় তিন ব্রেল নিম্নমানের পাম তেল, কয়েক কাটুন বোতলজাত তেল, ভেজাল ডিটারজেন্ট পাউডারের মোড়ক ও নকল পোলাওয়ের চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


এই বিভাগের আরো খবর