বগুড়ার সোনাতলায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আজ শুক্রবার (৬ মার্চ) বালিকা বিদ্যালয় মাঠে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম আসানুল তৈয়ব জাকির। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপির নেতাকর্মীরা দেশের গণতন্ত্রের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা করেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
তিনি আরও বলেন, পবিত্র মাহে রমজান সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই মাসের শিক্ষাকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে দলকে সুসংগঠিত করে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নোবেল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসান হাবিব রাজা, উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক আহসান হাবিব রতন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসান হাবিব মোহন, বিএনপি নেতা জহুরুল ইসলাম শেফা, সারিয়াকান্দি সদর ইউনিয়ন বিএনপির নেতা সিরাজুল ইসলাম, যুবদল নেতা মাহমুদুর রহমান রনি ও উজ্জ্বল হোসেন খোকন, বালুয়া ইউনিয়ন বিএনপি নেতা আবদুস সালাম প্রমুখ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন , বিএনপি নেতা জিয়াউল হক শান্তু, আবু সুফিয়ান পলিন, জেড এম কামাল, রুহুল আমিন রন্জু, দিঘদাইড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ তরুণ, মধুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মমিনুল ইসলাম স্বপন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন রুবেল, পাকুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ হান্নান বাটালু এবং বিএনপি নেতা এসএম হাদী, মাস্টার আব্দুল হাই, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মাঞ্জুদুর রহমান লান্জু ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি হয়।