সোমবার, ১১ মে ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
মাদকের কক্সবাজার ফরেনসিক ল্যাবে কেনাকাটায় ভয়ঙ্কর নথি জালিয়াতির অভিযোগ লবণাক্ততায় দ্রুত ক্ষয় হচ্ছে উপকূলীয় অবকাঠামো: পানি সম্পদমন্ত্রী ঠাকুরগাঁওয়ে কৃষিকাজে উৎপাদন বৃদ্ধিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত মতলব উত্তর প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন, সভাপতি লাভলু, সম্পাদক মনির উলিপুরে ২ কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘাটাইলে আন্তজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে রোলার গাড়ির সাথে ধাক্কা লেগে নিহত ১, আহত ৪ ঝালকাঠিতে শিক্ষার্থীদের মাঝে যুবদল নেতার স্কুল ড্রেস উপহার কালিয়াকৈরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু, ট্রাকে আগুন ফুলবাড়ীয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় দারিদ্র্যের বাধা পেরিয়ে ফুটবলে আলো ছড়ালেন ভান্ডারিয়ার নাদিরা আপীল বিভাগে সাবেক মেয়র আইভীর জামিন বহাল কিশোরগঞ্জে কাঁঠালের বাম্পার ফলন বাজারে আসার অপেক্ষা নবীনগরে উন্নয়ন কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করলেন এমপি আব্দুল মান্নান কুড়িগ্রামে মন্ত্রী আসাদুল হাবিব দুলুর বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ ৬ বছর টিকবে এমন টেকসই ব্যাটারি সহ নতুন অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে মায়ের পরিবারের ‘ভীত ‘ শক্তিশালী করছেন ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ নিয়ে কৃষকের মাঠ দিবস কালিহাতীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৩ লাখ টাকা জরিমানা, ভেকু বিনষ্ট ও ট্রাক জব্দ মাদারীপুর টেকেরহাট পানি উন্নয়ন বোর্ডের একশ’ একর জমি দখল করে স্থাপনা নির্মাণ বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার স্থাপনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত মতলব উত্তরে ২৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ নিরাপদ অভিবাসনে ফটিকছড়িতে সরকারি টিটিসি স্থাপনের দাবি ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি সরিষাবাড়ীতে এজাহার ভূক্ত আসামি সন্ত্রাসী সাগর গ্রেফতার বন্দরে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা

হামজা-সমিতের পর বাফুফের চোখ সুলিভান ব্রাদার্সে

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : হামজা চৌধুরীর অভিষেকের পর থেকে দেশের ফুটবলে প্রবাসীদের খেলার আগ্রহ ক্রমেই বাড়ছে। সমিত সোমকে পেয়ে গেছে বাংলাদেশ।

এবার লাল-সবুজের জার্সিতে খেলতে আগ্রহ দেখিয়েছেন আরও দুই প্রবাসী। যুক্তরাষ্ট্রে থাকা দুই ফুটবলার রোনান সুলিভান ও ডেকলান সুলিভান লাল সবুজের জার্সি গায়ে চড়াতে আগ্রহ প্রকাশ করেছেন। তাদের পরিবারের কাছ থেকে সম্মতি পাওয়ার পর প্রাথমিক কাজ শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সুলিভানের পরিবারের সঙ্গে আমাদের ভার্চুয়ালি কথা হয়েছে। ওদের ছোট দুই যমজ ভাই বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছে। ওদের পরিবারও রাজি। আমরাও কাজ শুরু করেছি। বাফুফে মেইল পাঠাবে। এরপর অন্যান্য আনুষ্ঠানিকতা নিয়ে কাজ শুরু করব। বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
ফাহাদ করিম, সহ-সভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন
সুলিভান পরিবারের চারজনই ফুটবলার। তাদের মধ্যে কুইন ও কাভান সুলিভান দুজন খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ফিলাডেলফিয়া ইউনিয়নের সিনিয়র দলে। রোনান ও ডেকলান যমজ দুই ভাই খেলছেন একই ক্লাবের বয়সভিত্তিক দলে। বাফুফে আপাতত এই যমজ দুই ভাইয়ের গায়ে তুলে দিতে চাইছে বয়সভিত্তিক দলের জার্সি।

বিষয়টি মিডিয়াকে নিশ্চিত করে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেন, ‘সুলিভানের পরিবারের সঙ্গে আমাদের ভার্চুয়ালি কথা হয়েছে। ওদের ছোট দুই যমজ ভাই বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছে। ওদের পরিবারও রাজি। আমরাও কাজ শুরু করেছি। বাফুফে মেইল পাঠাবে। এরপর অন্যান্য আনুষ্ঠানিকতা নিয়ে কাজ শুরু করব। বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘মঙ্গলবার ওদের বাবা (ব্রেন্ডন সুলিভান) আমাদের কাছে বাংলাদেশের হয়ে খেলার প্রক্রিয়া, আমাদের সামনের টুর্নামেন্টসহ নানা বিষয় নিয়ে জানতে চেয়েছেন। আমি জানিয়েছি। ওদের দুই বড় ভাইয়ের (কুইন ও কাভান) যুক্তরাষ্ট্রের হয়ে খেলার সুযোগ আছে। তাই ওরা এখনই এ নিয়ে ভাবছে না। আমরা চাইছি ছোট দুই ভাইকে বয়সভিত্তিক দলে খেলাতে।’

আগামী সেপ্টেম্বরে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাই রয়েছে। বাছাইয়ে ১৬ বছর বয়সি রোনান ও ডেকলানকে খেলাতে চায় বাফুফে। সুলিভানের মা হেইকে সুলিভান যুক্তরাষ্ট্রের নাগরিক। তাদের নানি সুলতানা আলম বাংলাদেশি। ফিফার নিয়ম সুলিভান ভাইদের বাংলাদেশের জার্সিতে খেলার পথ খোলা রেখেছে। বাফুফে সে সুযোগটা কাজে লাগাতে চাইছে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর