সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে মিন্টু হোসেন নক্কু নামে একজনকে আসামি করে মামলা করেছেন।
বুধবার (৬ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
মিন্টু হোসেনের বাড়ি সদর উপজেলার বাকাল ইসলামপুর গ্রামে। তার বাবার নাম হজরত আলী।