শনিবার, ২০ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাকের ধাক্কায় গুরতর আহত, পা হারালেন শেরপুরের যুবক মতলব উত্তরের শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া সাতক্ষীরায় সুজনের জেলা কমিটি গঠন, সভাপতি পবিত্র মোহন দাস ও সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক যুদ্ধ গড়ে তোলার আহ্বান প্রিন্সের শুধু খেলাধুলা করলেই চলবেনা, পড়াশোনাও করতে হবে : প্রধানমন্ত্রী হাইকোর্টে জামিন পেলেও মুক্তি মেলেনি সাংবাদিক আজহার আলী সরকারের, ‘শ্যোন অ্যারেস্ট’-এ ফের কারাগারে ৩৮ বছরের পুরোনো সেতু দেবে গিয়ে বন্ধ যোগাযোগ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ মতলব উত্তরের এখলাছপুরে রোগমুক্তি ও কল্যাণ কামনায় শীতলা মায়ের পূজা পালিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ ড্রেনে বর্জ্যের স্তূপ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় অচল মাওনা চৌরাস্তা চাঁপাইনবাবগঞ্জে আম মেলা শেষ ফল মেলা উদ্বোধন নামোশংকরবাটী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া হোমনায় গরীব-অসহায় দুঃস্থ মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি সেলিম ভূঁইয়া সালথায় বিয়ের চার মাসের মাথায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাটহাজারীতে বোনের বিয়ের আনন্দের সময় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিস্মরণীয় নেতা : সরোয়ার আলমগীর আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৮ হাজার ফলজ গাছের চারা বিতরণ পাইকগাছায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট “লোনাপানি” কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ “কারাতে চ্যাম্পিয়নশিপ-২৬” এ সাংবাদিক কন্যার স্বর্ন জয় শাহজাদপুরের আ..লীগের আইন সম্পাদক শাহ জালাল গ্রেফতার আনোয়ারা-কর্ণফুলীতে রংমিস্ত্রী শ্রমিক কল্যাণ এসোসিয়েশনের উদ্বোধন ২৪ ঘণ্টার মধ্যে হত্যা রহস্য উদ্ঘাটন: স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার পেলেন আনোয়ারা থানার এসআই শিমুল নবীনগরে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন চিলমারির থানাহাট ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল আলোচনায় শীর্ষে সালথায় মারামারীর ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবী এলাকাবাসীর আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের

২৪ ঘণ্টার মধ্যে হত্যা রহস্য উদ্ঘাটন: স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার পেলেন আনোয়ারা থানার এসআই শিমুল

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
শনিবার, ২০ জুন, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন

চট্টগ্রামের আনোয়ারায় আলোচিত মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন এবং ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার করায় আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) শিমুল চন্দ্র দাসকে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল ১১টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যদের হাতে সনদপত্র ও আর্থিক সম্মানী তুলে দেন। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির উপস্থিত ছিলেন।

সাহসিকতা ও জনহিতকর কাজের স্বীকৃতিস্বরূপ চারটি বিশেষ ঘটনায় চট্টগ্রামের চারজন পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়। তাঁদের মধ্যে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার রাসেল, উপপরিদর্শক (এসআই) মো. আবু সেলিম রেজা ও কনস্টেবল রিমন ছাড়াও আনোয়ারা থানার এসআই (নিঃ) শিমুল চন্দ্র দাস রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আনোয়ারার আলোচিত মা-মেয়ে হত্যা মামলার ঘটনায় দ্রুত তদন্ত পরিচালনা করে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি এবং ভুক্তভোগীদের মোবাইল ফোনও উদ্ধার করা হয়। এ সফল অভিযানের স্বীকৃতি হিসেবেই এসআই শিমুল চন্দ্র দাসকে পুরস্কৃত করা হয়েছে।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “আনোয়ারা থানার একজন কর্মকর্তা পুরস্কৃত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। এ অর্জন শুধু আনোয়ারা থানা পুলিশের নয়, পুরো আনোয়ারা উপজেলার মানুষেরও। স্থানীয় বাসিন্দাদের সার্বিক সহযোগিতার কারণেই আমরা এ ধরনের সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছি।”
তিনি আরও বলেন, “অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের কার্যক্রম আগের মতোই অব্যাহত থাকবে।”


এই বিভাগের আরো খবর