রবিবার, ১০ মে ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে কৃষিকাজে উৎপাদন বৃদ্ধিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত মতলব উত্তর প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন, সভাপতি লাভলু, সম্পাদক মনির উলিপুরে ২ কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘাটাইলে আন্তজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে রোলার গাড়ির সাথে ধাক্কা লেগে নিহত ১, আহত ৪ ঝালকাঠিতে শিক্ষার্থীদের মাঝে যুবদল নেতার স্কুল ড্রেস উপহার কালিয়াকৈরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু, ট্রাকে আগুন ফুলবাড়ীয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় দারিদ্র্যের বাধা পেরিয়ে ফুটবলে আলো ছড়ালেন ভান্ডারিয়ার নাদিরা আপীল বিভাগে সাবেক মেয়র আইভীর জামিন বহাল কিশোরগঞ্জে কাঁঠালের বাম্পার ফলন বাজারে আসার অপেক্ষা নবীনগরে উন্নয়ন কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করলেন এমপি আব্দুল মান্নান কুড়িগ্রামে মন্ত্রী আসাদুল হাবিব দুলুর বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ ৬ বছর টিকবে এমন টেকসই ব্যাটারি সহ নতুন অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে মায়ের পরিবারের ‘ভীত ‘ শক্তিশালী করছেন ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ নিয়ে কৃষকের মাঠ দিবস কালিহাতীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৩ লাখ টাকা জরিমানা, ভেকু বিনষ্ট ও ট্রাক জব্দ মাদারীপুর টেকেরহাট পানি উন্নয়ন বোর্ডের একশ’ একর জমি দখল করে স্থাপনা নির্মাণ বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার স্থাপনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত মতলব উত্তরে ২৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ নিরাপদ অভিবাসনে ফটিকছড়িতে সরকারি টিটিসি স্থাপনের দাবি ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি সরিষাবাড়ীতে এজাহার ভূক্ত আসামি সন্ত্রাসী সাগর গ্রেফতার বন্দরে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা মুন্সীগঞ্জে ৭১’র গণহত্যায় শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা ডিমলায় ইউএনও’র এক বছরের কর্মযাত্রায় উন্নয়নের ছোঁয়া

অবসরপ্রাপ্ত চিকিৎসকের ব্যতিক্রমী ধর্মী উদ্যাগ

অনলাইন ডেস্ক :
সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১, ১২:৫২ অপরাহ্ন

সালাহ্উদ্দিন শুভ, কমলগঞ্জ থেকে : অবসর গ্রহনের পর পেনশনের টাকায় অনেকেই করেন বাড়ি আর কেনেন গাড়ি। আবার অনেকেই ব্যাংকে টাকা সঞ্চয় করে রাখেন বিপদ-আপদের কথা ভেবে। অনেকেই আবার দেশ-বিদেশ ভ্রমণ করেন। কেউবা আবার ব্যক্তিক্রমী উদ্যোগ গ্রহন করেন। এমনি একটি বতিক্রমী উদ্যোগ গ্রহন করেছেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জের আদমপুর এলাকার অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল কাইয়ুম। আদমপুর বাজারে তার বাসার গাড়ির গ্যারেজের দোতলায় নিজের তত্ত্বধায়নে মাওলানা আব্দুস সোবহান গণ পাঠাগার নামে একটি পাঠাগার প্রতিষ্ঠা করেন ২০১৪ সালে। এই গণ-পাঠাগারটির ব্যবস্থাপনা কমলগঞ্জে প্রশংসার দাবি রাখছে। ৬৭ বছর বয়সী এই বক্তি মণিপুরী মুসলিম সম্প্রদায়ভুক্ত প্রথম একজন চিকিৎসক। তিনি কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছিলেন। এলাকায় তার পরিচিতি ডাক্তার সাহেব হিসেবে। কমলগঞ্জের অন্যতম ব্যবসা কেন্দ্র আদমপুর বাজারে এই ডাক্তার সাহেব জ্বালিয়ে রেখেছেন জ্ঞানের প্রদীপ স্বরূপ তার বাবার নামের গণপাঠাগারটি। তার বাড়ির প্রধান ফটক সংলগ্ন গাড়ির গ্যারেজ ঘরের দোতলায় দেখা মেলে পাঠাগারটির। সিঁড়ি বেয়ে ওপরে উঠে দেখা যায়, বিভিন্ন দুর্লভ ইসলামী বই ও চিকিৎসা সেবার বই দিয়ে সাজানো রয়েছে পাঠাগারের আলমারিগুলো। এ পাঠাগারের বৈশিষ্ট হলো অনেক পুরাতন ইসলামী বইয়ের সংগ্রহ। পাঠাগারের উদ্যোক্তা অভসরপ্রাপ্ত ডাক্তার আব্দুল কাইয়ুম সব সময় অন্যদের বই পড়ায় উদ্বুদ্ধ করে চলেছেন দিনের পর দিন। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত বলে সমাজসেবামূলক বিভিন্ন কাজে নিয়োজিতও রয়েছেন। তা ছাড়া কারও কোনো বিশেষ তথ্যের প্রয়োজন হলে সঠিক তথ্য দিয়েও এলাকার মানুষকে সাহায্য করেন। তার এই পাঠাগারটি সবার জন্য উন্মুক্ত রয়েছে।

আলাপকালে ডাক্তার আব্দুল কাইয়ুম বলেন, লাইব্রেরী আনুষ্ঠানিক উদ্বোধনের পর নিয়মিত পাঠকদের জন্য হালকা চা-নাস্তার ব্যবস্থা রাখবেন। তবে পাঠকরা নিজেরা চা তৈরি করে পান করতে হবে। পাঠাগারে চা পান করবে আর পছন্দের বই পড়বে। কিছুটা সময় হলেও মানুষ পাঠাগার থেকে উপকৃত হবে। এভাবে জ্ঞানের আলো ছড়িয়ে পড়বে সর্বত্র। তিনি ভাবতেন সমাজের জন্য কিছু করবেন। প্রত্যন্ত এলাকায় পাঠাগার না থাকলে বই পড়ার সুযোগ নেই। বই কিনে পড়ার সামর্থ সবার নেই। মানুষজন অবসরে বিনামূল্যে বই পড়ানোর জন্য পাঠাগার স্থাপন করেছেন। তিনি এই সুফল মানুষজনকে দিতে চান।


এই বিভাগের আরো খবর