বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

আক্কেলপুরে সবুজে ছেয়ে গেছে আমনের বিস্তীর্ণ মাঠ

সকেল হোসেন, আক্কেলপুর(জয়পুরহাট)
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৪:০৭ অপরাহ্ন

উৎপাদনে উদ্বৃত্ত উপজেলা জয়পুরহাটের আক্কেলপুর। এ উপজেলার মাঠ ঘাট এখন সবুজের প্রকৃতিতে এক অপরূপ শোভা পাচ্ছে মাঠ ঘাটে বোরো ধানের জমিগুলো। মাঠ জুড়ে বোরো আমন ধানের বাড়-বাড়ন্ত। দিন যত যাচ্ছে ধানগাছ ততই বেড়ে উঠছে। প্রতিদিনই পাল্টে যাচ্ছে ধানের চেহারা। হালকা বাতাসে দোল খাচ্ছে আমন ধানের গাছগুলো। কৃষকরা ব্যস্ত সময় পার করছে সেচসহ ক্ষেত পরিচর্যায়।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় চলতি বোরো আমন মৌসুমে ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এবার উপজেলায় মোট ১০ হাজার ৬ শত ৪৫ হেক্টর জমিতে বোরো ধানরে চাষ করেছেন কৃষকরা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, কয়েকদিন পরেই সবুজ ধানগাছ হলুদ বর্ণ ধারণ করবে। এরপর সোনালী ধানের শীর্ষে ঝলমল করবে ফসলের মাঠ। মাঠ ভরা ফসল দেখে কৃষকদের চোখে মুখে ফুটে উঠেছে আনন্দের ছোঁয়া। আগামী কয়েক সপ্তাহের মধ্যে যদি কোনো প্রাকৃতিক দূর্যোগ না ঘটে তাহলে আক্কেলপুরে এবারও ইরি-আমন ধানের বাম্পার ফলনের আশা কৃষকদের।

সোনামুখী গ্রামে কৃষক শহিদুল ইসলাম বলেন, এ বছর আমার সাড়ে ৫ বিঘা জমিতে ধান রোপন করেছি। আগের বছরে ধানের দাম ভালো হওয়ায় এবার একটু বেশি জমিতে ধান লাগিয়েছে করেছি। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে, তাহলে এ বছর ধানের ভালো ফলন পাবো আশা করছি।

আমুট্ট গ্রামের আরেক কৃষক শাহীন হোসেন জানান, ধানগাছ বড় হয়েছে, কিছু দিনের মধ্যে শীর্ষ বের হবে। কিছুদিন অতিরিক্ত খরায় গাছ নিয়ে চিন্তায় পড়ে গেছিলাম। কিন্তু কয়েকদিন বৃস্টি হওয়া সেই ভয়টা কেটে গেছে। এখন আমরা ক্ষেতের আগাছা পরিষ্কার করে পোকা দমন কিটনাশক প্রয়োগ করছি। গত বছরের চেয়ে এবার ধান চাষে খরচ বেশি হচ্ছে। খরচ বেশি হলেও আবহাওয়া ভালো থাকলে ভালো ফলন পাওয়া যাবে।

উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ কামনাশিস্ সরকার বলেন, গত বছরের চেয়ে এ বছ বোরো আমন ধানের চাষ বেড়েছে। এখন পর্যন্ত ধানের তেমন কোন বড় রোগ বালাই দেখা দেইনি । তবু কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ প্রদান করছেন। ধানের দাম ভালো থাকলে কৃষকরা লাভবান হবে


এই বিভাগের আরো খবর