মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

আচারি কুমড়ো বানাবেন যেভাবে

অনলাইন ডেস্ক :
শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন লাইফস্টাইল ডেস্ক : মিষ্টি কুমড়ো ভাত কিংবা রুটির সঙ্গে খেতে দারুণ লাগে। শুধু খেতেই দারুণ না, এতে রয়েছে প্রচুর ভিটামিন এ, ভিটামিন ই, আয়রনসহ নানা পুষ্টিগুণ। সাধারণত কুমড়ার ভাজি, ভর্তা বা ঝোল তো সবাই খেয়েছেন, কিন্তু কখনো কি আচারি কুমড়া ট্রাই করেছেন? এই সুস্বাদু পদটি খুব সহজেই অল্প উপকরণে তৈরি করা যায়। বাজারে মিষ্টি কুমড়ো প্রায় সারা বছরই পাওয়া যায়, আর দামও বেশ সাশ্রয়ী। সবচেয়ে ভালো ব্যাপার হলো, এতে বাটা মসলা ব্যবহার করতে হয় না, ফলে রান্নার সময়ও কম লাগে। আসুন তাহলে জেনে নেয়া যাক আচারি কুমড়ো বানাবেন যেভাবে:

উপকরণ:

৪০০ গ্রাম কুমড়ো (খোসা সহ ডুমো করে কাটা)
২টি মাঝারি মাপের আলু ( কুমড়োর সাইজে ডুমো করে কাটা)
১টি মাঝারি মাপের টমেটো কুচি
২-৩টি কাঁচা মরিচ চেরা
৫ টেবিল চামচ সরিষার তেল
১.৫ চা চামচ পাঁচফোড়ন
২ টি শুকনা মরিচ
১/৪ চা চামচ হিং
১/২ চা চামচ হলুদ গুঁড়া
১/২ চা চামচ মরিচ গুঁড়া
১ চা চামচ আমচুর
১/২ চা চামচ চিনি
২ কাপ পানি
লবণ (স্বাদমতো)

প্রস্তুত প্রণালি:

প্রথমে একটি পাত্রে ১ চা চামচ পাঁচফোড়ন দিয়ে মাঝারি আঁচে ভেজে সুগন্ধ বের হওয়ার পর তুলে গুঁড়া করে রাখুন।এবার একই পাত্রে ৪ টেবিল চামচ সরিষার তেল দিয়ে শুকনা মরিচ, ১/২ চা চামচ আস্ত পাঁচফোড়ন এবং হিং ফোড়ন দিয়ে নাড়াচাড়া করুন।
এরপর কেটে রাখা আলু দিয়ে ১-২ মিনিট ভাজুন, তারপর কুমড়ো দিয়ে দিন।

কিছুক্ষণ তেলে নাড়াচাড়া করে ভেজে নেয়ার পর টমেটো কুচি এবং কাঁচা মরিচ দিন। এক মিনিট রান্না হলে লবণ দিন।
টমেটো নরম হয়ে এলে হলুদ, মরিচের গুড়া এবং চিনি দিন। চিনি স্বাদের ভারসাম্য বজায় রাখবে।

আমচুর দিন এবং ২ কাপ পানি দিয়ে ঢাকনা বন্ধ করে ৭-৮ মিনিট সেদ্ধ হতে দিন। মাঝেমধ্যে নাড়তে থাকুন।
আলু সেদ্ধ হয়ে গেলে গুঁড়ানো পাঁচফোড়ন এবং কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিন।
গরম ভাত বা রুটি-পরোটা, বা লুচির সঙ্গে পরিবেশন করুন।
ঢাকাপ্রতিদিন/এআর

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


এই বিভাগের আরো খবর