বুধবার, ২৭ মে ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

আনোয়ারায় লোডশেডিং-জ্বালানি সংকটে স্বস্তি, সোলার সেচ পাম্পে কমছে কৃষি খরচ

আরাফাত,আনোয়ারা (চট্টগ্রাম)
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

একদিকে তীব্র লোডশেডিং, অন্যদিকে জ্বালানি তেল নিয়ে সংকট। এই দুই সংকটের মাঝে কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে ডিজেল-বিদ্যুতবিহীন সৌরবিদ্যুৎ চালিত “সোলার সেচ পাম্প”।

এই সেচের মাধ্যমে যেমনি ঝামেলাবিহীন কৃষি জমিতে সেচ দেওয়া সম্ভব হচ্ছে তেমনি কমেছে সেচ খরচ যার ফলে স্বস্তি ফিরেছে এই “সোলার সেচ পাম্প” এর আওতাধীন কৃষকদের মাঝে। এদিকে ক্রমন্বয়ে উপজেলার কৃষি খ্যাতে আরও সোলার পাম্প স্থাপন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) উপ-সহকারী প্রকৌশলী আজমানুর রহমান।

বিএডিসি সূত্রে জানা যায়,
আনোয়ারা উপজেলার হাইলধর এবং পরৈকোড়া ইউনিয়নে ১.৫ কিউসেক সোলার এলএলপি সেচ স্কীম স্থাপন করা হয়। যার মধ্যে হাইলধর ইউনিয়নের স্কীমটি চালু হওয়ায় ১০হেক্টর জমি এই “সোলার সেচ পাম্প” এর সুবিধা পাচ্ছে। পরৈকোড়া ইউনিয়নের স্কীমটি চালু হলে আরও ১০হেক্টর জমি এই সেচ পাম্পের সুবিধা পাবে।

হাইলর ইউনিয়নের সাইফুল ইসলাম নামের এক কৃষক জানান, “সোলার সেচ পাম্প” চালু হওয়ার পর থেকে আমাদের চাষের খরচ কমেছে। আগে যেখানে কানি প্রতি ২৫০০-৩০০০ হাজার টাকা সেচ খরচ লাগত এখন তা কমে এসেছে ১৬০০ টাকায়। এই সেচ পাম্প আরও স্থাপন করা হলে সবাই এর সুফল ভোগ করতে পারবে।

হাইলধর ইউনিয়নের স্কীমটির পরিচালক বলেন, এই পাম্পে কোনো ডিজেল এবং বিদ্যুতের ঝামেলা নেই। প্রতিদিন সকাল ০৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্কীমটি চালু রাখা হয়। আগে প্রতি কানি ২৫০০ টাকা নিতাম এখন ১৬০০টাকা নিচ্ছি। কৃষকরাও খুশি আমিও ঝামেলামুক্ত স্কীম চালিয়ে ভালো আছি।

এবিষয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর উপ-সহকারী প্রকৌশলী আজমানুর রহমান বলেন, আনোয়ারায় দু’টি “সোলার সেচ পাম্প” স্থাপন করা হয়েছে। একটি চালু হয়েছে আরেকটির কাজ চলমান রয়েছে। আগামীতে উপজেলাব্যাপী শ্যালো সোলার পাম্প স্থাপন করা হবে। যার মাধ্যমে কৃষিখাতে খরচ কমে আসবে।


এই বিভাগের আরো খবর