বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

আমতলীতে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেলে বাস মালিকের স্বপ্ন

আমতলী (বরগুনা) সংবাদদাতা
শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৮:০৫ অপরাহ্ন

দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে বাস মালিক শহীদ দেওয়ানের স্বপ্ন। পুলিশ ওই রাতেই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার মধ্য রাতে আমতলী পৌর শহরের ফেরিঘাট সড়কে গাজী বাড়ীর সামনে পাকিং করা স্বর্না পরিবহন বাসে ।
জানাগেছে, আমতলী উপজেলার গাজীপুর বন্দরের শহীদ দেওয়ান সুনামের সঙ্গে বাস গাড়ীর ব্যবসা করে আসছেন। গত ২৫ বছর ধরে তিনি অতি কষ্টে একটি মাত্র গাড়ী নির্মাণ করেছেন। তার মেয়ে স্বর্ণার নামে গাড়ীটি বরিশাল-কুয়াকাটা সড়কে চলাচল করতো। প্রতিদিনের মত আমতলী পৌর শহরের ফেরিঘাট সড়কের গাজী বাড়ীর সামনের ৮ টি বাস পাকিং করা ছিল। ওই বাসগুলোর সামনে ছিল স্বর্না পরিবহন বাসটি। বৃহস্পতিবার মধ্য রাতে দুর্বৃত্ত¡রা স্বর্না পরিবহন বাসে আগুন ধরিয়ে দেয়। মুহুর্তের মধ্যে আগুন পুরো গাড়ীতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমতলী দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। কিন্তু তৎক্ষণে গাড়ীটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত তার (শাহীন) ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ পুলিশ ওই রাতেই উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি আতাউর রহমান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ খাঁন, পৌর যুবলীগ সদস্য তন্ময় গাজী, কাওসার রনি, সগির মল্লিক নামের পাঁচজনকে আটক করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
প্রত্যক্ষদর্শী সাব্বির হাওলাদার বলেন, গাড়ীর হেল্পারের ডাকাডাকির শব্দ শুনে বাহিরে বের হই। পরে গাড়ীতে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেই। কিন্তু তারা আসার আগেই গাড়ীটি পুড়ে গেছে।
বাস গাড়ীর মালিক শহীদ দেওয়ান বলেন, দুর্বৃত্ত¡রা আমার বাস গাড়ীতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তিনি আরো বলেন, ফায়ার সার্ভিসের লোকজন দ্রæত আসলে গাড়ীর এতো ক্ষতি হতো না।
বাস মালিক শহীদ দেওয়ানের ছোটভাই আঠারোগাছিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইউপি সদস্য বাতেন দেওয়ান বলেন, পরিকল্পিত ভাবেই আমার ভাইয়ের বাসে দুর্বৃত্ত¡রা আগুন দিয়েছে। তিনি আরো বলেন, পার্কিং করা আওয়ামীলীগ নেতাদের বাসে আগুন না দিয়ে আমার ভাইয়ের বাসে আগুন দেয়া হয়েছে। যারা আগুন দিয়েছে তারা জেনে শুনেই দিয়েছে। আমি বিএনপি করি বিধায় নাশকতা করতেই এমন ঘটনা ঘটিয়েছে।
বরগুনা বাস মালিক সমিতির লাইন সম্পাদক অহিদুজ্জামান সজল মৃধা বলেন, তিন জেলার বাস মালিক সমিতির গাড়ী দীর্ঘদিন ধরে ফেরিঘাট সড়কে গাজী বাড়ীর সামনে পাকিং করা থাকে। গতকাল মধ্য রাতে স্বর্ণা পরিবহন বাসে দুর্বৃত্ত¡রা আগুন দিয়েছে। এ বিষয়ে মালিক সমিতির পক্ষ থেকে আইনী ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, মালিক সমিতির নেতাদের সঙ্গে আলোচনা করে বাসটির ক্ষতি যাতে পোষানো যায়, সেই ব্যবস্থা করা হবে।
আমতলী ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর মোঃ হানিফ বলেন, খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। নইলে আরো ক্ষতি হত।
আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। তিনি আরো বলেন, এর সঙ্গে আরো জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।


এই বিভাগের আরো খবর