শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
সরিষাবাড়ীতে দুই সন্তানের জননীর আত্মহত্যা  আনোয়ারায় আইইবি ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙাদিয়া কেন্দ্রের নানা আয়োজন নিরাপত্তা নিশ্চিত করতে আরও ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে ডিএমপি উন্নত বাংলাদেশের স্বপ্নে প্রকৌশলীদের অঙ্গীকার ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উদযাপিত হচ্ছে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ ফসলডুবিতে হাহাকার: রাজপথে নামলেন সুনামগঞ্জের কৃষকরা জমিতে অবৈধ ভবন নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন বগুড়ার শিবগঞ্জে ধৃত চোরকে পিটিয়ে হত্যা বৈধ প্রক্রিয়ায় হজের অনুমতিপত্র গ্রহণের অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের নারায়ণগঞ্জে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত শেরপুরে ‘নার্স-দালাল চক্রের’ ফাঁদে প্রাণ গেল গৃহবধূর মাদারগঞ্জে পৌরসভা জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ফটিকছড়ির ‘কেঁচো গ্রাম’, বদলে যাচ্ছে অর্থনীতির চিত্র নাসিরনগরে ১ একর ৩৪ শতাংশ সরকারি খাসজমি উদ্ধার পাইকগাছায় অভিনব কায়দায় দিনে দুপুরে স্বর্ণালঙ্কার চুরি পাইকগাছায় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সম্ভাবনাময় হলেও পিছিয়ে ময়মনসিংহের হালুয়াঘাট ঠাকুরগাঁওয়ে দুই নতুন উপজেলা অনুমোদনে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ নবীনগরে বোরোর বাম্পার ফলনেও কৃষকের কপালে চিন্তার ভাঁজ গভীর রাতে চালককে কুপিয়ে অটো ছিনতাই,থানায় অভিযোগ সুনামগঞ্জে হ্যালো-ইউনিসেফের শিশু সাংবাদিকতা কর্মশালা নগরকান্দার তালমায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে ঢাকায় ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ মুন্সীগঞ্জে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন পানি সম্পদ মন্ত্রী নবীনগরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ বিজয়নগরে ৬ কেজি গাঁজাসহ কুখ্যাত ৩ মাদক কারবারি গ্রেফতার আনোয়ারায় ক্ষতিগ্রস্থ মৎস্যজীবীদের মাঝে চাল বিতরণ নান্দাইলে ঔষধ ব্যবসায়ী পরিমল চন্দ্র সরকারকে সংবর্ধনা প্রদান চুনারুঘাটে সড়কের উপর ধান-খড় শুকানোর মহোৎসব, দুর্ঘটনার ঝুঁকিতে চালক ও পথচারী বগুড়া এয়ারফিল্ডে আন্তর্জাতিক বিমানবন্দর, বিমানঘাঁটি ও ফ্লাইং একাডেমি করার ঘোষণা পাইকগাছায় জাল ভাউচারে দেড় লাখ টাকা প্রতারণার চেষ্টা, যুবক আটক

আমিরাতে সিআইপি নির্বাচন : এবার‌ও শীর্ষে থাকার আশা প্রবাসীদের

এম এনাম হোসেন, ইউএই
সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৪ অপরাহ্ন

প্রতিবছর অনিবাসী বাংলাদেশিদের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তির (সিআইপি) মর্যাদা দেওয়ার কারণে রেমিট্যান্সে ইতিবাচক পরিবর্তন এসেছে। বিশ্বের নানাপ্রান্ত থেকে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী বাংলাদেশি হিসেবে গত পাঁচ বছরে সিআইপি হয়েছেন ৩২৬ জন। এই তালিকায় এগিয়ে আছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা। পাঁচ বছরে দেশটি থেকে কেবল সর্বাধিক রেমিট্যান্স পাঠিয়ে সিআইপি হয়েছেন ১৪৯ জন বাংলাদেশি। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত যথাক্রমে ৩০, ৩৭, ২৬, ১৬ ও ৪০ জন প্রবাসী আরব আমিরাত থেকে সিআইপির মর্যাদা পেয়েছেন।

বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক হিসেবেও দেশটি থেকে পাঁচ বছরে সিআইপির মর্যাদা পেয়েছেন আরও ১০ জন প্রবাসী বাংলাদেশি। দেশে এক লাখ ডলার প্রেরণ শর্তে সিআইপি আবেদনের সুবিধা থাকায় প্রতিবছর আবেদনের সংখ্যাও বাড়ছে। তবে ঘুরে ফিরে সিআইপির সংখ্যা সেই ৯০ জনেই সীমাবদ্ধ।

গত বৃহস্পতিবার ২০২৬ সালের জন্য সিআইপি (অনিবাসী বাংলাদেশি) নির্বাচনের লক্ষ্যে আবেদন গ্রহণের সময় বেঁধে দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ১ থেকে ১৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করবে মন্ত্রণালয়। এবারও তিনটি বিভাগে সর্বোচ্চ ৯০ জনকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচন করা হবে। আবেদন শেষে যাচাই-বাছাই করে বাংলাদেশে শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী ৫ জন, বৈধ পথে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী ৭৫ জন ও বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক ১০ জনকে সিআইপি নির্বাচন করা হবে। প্রবাসীরা বলছেন, আবেদনের বিপরীতে সিআইপির এই সংখ্যা বাড়ানো গেলে রেমিট্যান্স প্রবাহ আরও বৃদ্ধি পাবে।

পরিসংখ্যান বলছে, গত একবছরে দেশের রেমিট্যান্স প্রবাহে একাধিক রেকর্ড সৃষ্টি হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৩০.৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স। সরকারের নানা পদক্ষেপ ও প্রচারের কারণে হুন্ডির মতো অবৈধ পন্থা পরিহার করে বৈধ পথে টাকা পাঠাতে উৎসাহিত হচ্ছেন প্রবাসীরা। আর প্রতিবছর অনিবাসী বাংলাদেশিদের সিআইপি নির্বাচিত করার কারণে বেড়েছে বৈধ পথে টাকা পাঠানোর প্রতিযোগিতা। প্রায় প্রতিবছরই সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব ও যুক্তরাজ্যের প্রবাসীরা এই তালিকায় এগিয়ে থাকেন।
সরকার ঘোষিত সিআইপিরা দেশে বিনিয়োগ, ব্যবসা, ভ্রমণ, যাতায়াত ও চিকিৎসা ক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে থাকেন। এমন সুযোগ সুবিধার থাকার কারণেও বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে প্রতিযোগিতা বেড়েছে। সিআইপির আবেদনের পাশাপাশি নিজ প্রতিষ্ঠানের কর্মীদেরও অনেকে বৈধপথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করছেন। সিআইপির সংখ্যা বাড়ালে দিনে দিনে রেমিট্যান্স প্রেরণের প্রতিযোগিতা আরও বৃদ্ধির সম্ভাবনাও দেখছেন প্রবাসীরা। তাতে অনেকে হুন্ডি ও অবৈধ পন্থায় নিরুৎসাহিত হবেন।

দুবাই বাংলাদেশ সমিতির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ইয়াকুব সৈনিক বলেন, সরকার মাত্র ৯০ জনের কোটা রেখেছে। প্রায় প্রতিবছর ৩৫-৪০ জন প্রবাসী কেবল আরব আমিরাত থেকে সিআইপির মর্যাদা পাচ্ছেন, যা একক দেশের সংখ্যা হিসেবে সবচেয়ে বেশি। সিআইপির সংখ্যা আরও বৃদ্ধি করা গেলে আমিরাত প্রবাসীদের মতো অন্যান্য দেশ থেকেও আবেদনের সংখ্যা বাড়বে। এতে রেমিট্যান্স বৃদ্ধিরও সম্ভাবনাও বাড়বে। কারণ, এটি প্রতিযোগিতার মতো। সবাই বৈধ পথে দেশে সর্বাধিক রেমিট্যান্স পাঠাতে চেষ্টা করবেন, বিনিয়োগ বাড়াবেন।


এই বিভাগের আরো খবর